বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কালো গোলাপ

"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আব্দুল্লাহ্ আল মামুন (guest) (০ পয়েন্ট)

X সে অনেক সময় আগের কথা ।রাজা তার প্রজাদের নিয়ে শান্তিতে বসবাস করছিলেন। কিন্তু রাজা মাঝেমধ্যে অসুস্থ থাকতেন। রাজা এই নিয়ে খুব দুশ্চিন্তে থাকতেন। তিনি ঘোষণা করলেন যে তার রোগ ঠিক করে দেবে রাজা তাকে পুরস্কার প্রদান করবেন। ঘোষণা শুনতে পেয়ে দূর-দূরান্ত থেকে চিকিৎসক এলো।কিন্তু কেউ কিছু করতে পারলো না।একদিন অনেক দূর থেকে একজন মানুষ এলো।তিনি বলেন আমি আপনার রোগ প্রতিরোধ করতে পারব। তিনি বললেন পাহাড়ের উপর যে কালো গোলাপ ফুল আছে তা থেকে ঔষধ তৈরি করে খেলে রোগ প্রতিরোধ হবে। রাজা ঘোষণা করে দিলেন যে কালো গোলাপ ফুল এনে দিতে পারবে সে পুরস্কার পাবে। কিন্তু কেউ সেখানে যেতে চাইল না। ঐ গ্রামে থাকতো এক সাহসী ছেলে।সে এই ঘোষণা শোনার পর রাজাকে গিয়ে বলল আমি এনে দিতে পারব সেই ফুল। রাজা বললেন তাহলে গিয়ে নিয়ে এসো ঐ ফুল। তারপর সে পহাড়ের পথ ধরল। কিন্তু পথ চলা শুরু করলে সে দেখতে পেল সামনে অনেক বড় একটি নদী। নদীর তীরে ছিল একটা নৌকা। সে যখন নৌকায় উঠল তখনই সেখানে একটি রাক্ষস এসে হাজির হলো। সে বলল তুই কালো গোলাপ ফুল নিয়ে যেতে পারবি না।তখনই সে নৌকা থেকে নেমে পরল। সাথে সাথে রাক্ষসটি উধাও হয়ে গেল। সে ভাবলো যখন সে নৌকায় উঠল তখনই রাক্ষসটি এলো নৌকা থেকে নামার সাথে সাথে সে উধাও হয়ে গেল। তখন সে বুঝতে পারল যে কেনো রাক্ষসটি এসেছিল। তখন সে নৌকায় না উঠে সাঁতরে নদী পার হলো। তারপর সে পাহাড়ের উপর উঠল এবং কালো গোলাপ ফুল নিয়ে পাহাড় থেকে নেমে গিয়ে দেখল আসার সময় যে নদী দেখেছিল তা আর নেই। সব কালো গোলাপের ফলে অদৃশ্য হয়ে গেছে। তারপর সে ফুল নিয়ে গেল এবং রাজাকে দিল।কবিরাজ তা দিয়ে ঔষধ তৈরি করে রাজাকে দিল। রাজা তা খেয়ে রোগ থেকে মুক্ত পেল এবং কবিরাজ ও ছেলেটিকে পুরস্কার প্রদান করল। তারপর রাজার আর সুখের সীমা থাকল না।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২২৫ জন


এ জাতীয় গল্প

→ কালো গোলাপের চাবি
→ কালো গোলাপের চাবি
→ কালো গোলাপের চাবি
→ কালো গোলাপের চাবি
→ কালো গোলাপের চাবি
→ কালো গোলাপের চাবি
→ কালো গোলাপের চাবি
→ কালো গোলাপ
→ একটি কালো গোলাপের গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now