বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ছোট বেলায় ভৌতিক সব কল্পকথা শুনতে সবারই ভাল লাগে। আমিও তার বাতিক্রম ছিলাম না। এখন যে ঘটনাটি Share করবো তা আমার বড় চাচার মুখে শোনা তার জীবনের বাস্তব অভিজ্ঞতার গল্প।
আমার চাচার নাম ফজল ব্যাপারী। তিনি গ্রামের সাধারণ হাঁটুরে। তিনি প্রতি শনিবার হালুয়াঘাট বাজার থকে বাঘাইতলা হেঁটে যেতেন।
সকাল সকাল যেতেন ফিরতেন অনেক রাত করে।
হাট শেষে ফিরছেন বাড়ির দিকে। গুণগুণ করতে ভালবাসেন তিনি বেশি ভালবাসেন তিনি গলা ছেড়ে গাইতে।
ধবল জ্যোৎস্না পুরো আকাশে শরতের আবীর। ধবধবে জ্যোৎস্নায় মানুষের ছায়ায় যেন অবিকল আরেকটি প্রানবন্ত মানুষ ভেসে বেড়ায়।
গামছায় বাধা চিড়া, বাম কাধে সাগর কলার ছড়ি। হাতে মহিশের দই আর আনাজ পাতির বাগ।
মাটির রাস্তাধরে হাটছেন, ধুলো উড়ে আসছে পিছে পিছে, হঠাৎ হঠাৎ জোনাক পোকার মিছিলও দেখা যাচ্ছে।
কাঁচা রাস্তা ছেড়ে ধান ক্ষেতের বাঁক পেরুলেই গ্রাম আর সেখানেই বাড়ি আমদের।
বড়চাচা সেদিকটা দিয়ে।
হঠাৎকরে তিনি খেয়াল করলেন লাল পাড়ের হলুদ শাড়ি পড়া একজন তরুণী ধানক্ষেতের মাঝের আইল ধরে হাঁটছেন পেছনদিক থেকে দেকছিলেন তিনি হাতে কাসার বাটি ও থালা ছিল।
আলতা পরা পায়ের আলতা থেকে ঘাসে লাল রক্ত চুয়ে পড়ছে। ধবল জ্যোৎস্নায় তিনি চোখ কচলাতে শুরু করলেন একি ভ্রান্তি নাকি অন্যকিছু?
আকাশ থেকে রুপালি জ্যোৎস্না এসে মাতিতে মিশছে। জ্যোৎস্নার কারসাজি যেন ফযল সাহেবের কল্পনার জগৎকে প্রভাবিত করছে। চোখ থেকে হাত সরিয়ে দেখতে পেলেন বীভৎসতা কি জিনিস।
মায়াময় মোহিনীর অগ্নিমূর্তি ঘুরে দাঁড়িয়েছে সেই রমণী, সামনা সামনি এখন দুজন। বস্ত্র খুলে ফেলেছে সেই চতুরীনি চুলগুলো আওলাঝাওলা। রক্তাক্ত লাল জিভ বের হয়ে এসেছে। দুহাতে সাদা শাখা। বিবস্ত্র দেহ। পায়ে রুপার খাড়ু। হাতের নখ গুলো দশ ইঞ্চি। নিজের পেটের নাড়ি ভুরি নিজেই টেনে ছিড়ে খাচ্ছে। লোহিত রক্ত গড়িয়ে পড়ছে নিতম্ব বেয়ে। এসব দেখতে দেখতে সংজ্ঞা হারিয়ে ফেললেন আমার চাচা।
পরের দিন সকালে তাকে ধানক্ষেত থকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে আসে সিরাজ ভাই।
আমার চাচা যতবার এ গল্প শুনিয়েছেন আমাদের ততবারই অজানা আতঙ্কে মুখ বিবর্ণ হয়ে এসেছে। তার এ অভিজ্ঞতার নাম দিয়েছেন কালীর আখ্যান।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now