বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কাকতাড়ুয়া-৯

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X মনে হয়, নিজেই সেই বোলতাটার মতো শব্দ করতে করতে উড়ে যাচ্ছে । বাসনের বাকি ভাতটুকু ধীরে সুস্থে শেষ করে । বুঝে যায় ওর কোনো ভয় নেই । ও কতবার এমন করে নিজেকে আবিষ্কার করবে? কতবার নিজের দিকে তাকিয়ে বুঝতে পারবে যে ওর ভয় নেই? আজ ওর ভারি আনন্দের দিন । লাল চোখের কথা ভাবতে ভাবতে ও একদিন বাড়ি থেকে বেরিয়ে আসে । ও আর কখনো ওই বাড়িতে থাকার জন্য ফিরে যায়নি । গিয়েছে চাচির সঙ্গে দেখা করতে । কখনো ছোট ভাইবোনগুলোকে ফলপাকুরের ভাগ দিতে গিয়েছে । গুড় মুড়ি দিয়েছে । ও কখনো খেয়েছে, কখনো খায় নি । শুধু ওর মনে হয়েছে ও গেলেই কুন্তির চোখ ছলছল করত । ও একটি কথাও বলত না । চুপচাপ বসে থাকত । অপলক তাকিয়ে থাকত । ওই বাড়িতে গেলেই ওর বুক ভার হয়ে যেত । ও ওর শক্ত হয়ে যাওয়া বুকের বোঝা আর বাড়াতে চাইত না । যেদিন ও চাচির বাড়ি থেকে একবারের জন্য বেরিয়ে এলো সেদিন ভেবেছিল,সম্পর্ক ভেঙে দেওয়ার মানে কি মুক্তি? সম্পর্ক কি ভাঙা যায়? ছেলেটি উত্তর পায় না । বুঝতে পারে না সম্পর্ক ক?বাবা মরে গেলে কি চাচি পর হয়ে যায়?অথচ চাচাতো বোন ছোট কুন্তি সম্পর্কের অধিকার নিয়ে ওর সামনে দাড়িয়েছিল।সেদিন বাড়ি থেকে বেড়িয়ে আসার পরে কাদতে কাদতে ওর পিছে পিছে এসেছিল।বলেছিল,তুমি যেয়ো না,বুধ ভাই ।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭১ জন


এ জাতীয় গল্প

→ কাকতাড়ুয়া-৯

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now