বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কাকতাড়ুয়া-৮

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X চাচি খানিকটা ধমকের সুরে বলে,কি রে কথা বলছিস না যে? *আমি কামাই করব । চাচির চোখ উজ্জল হয় । সত্যিই কামাই করবি? *নিজের বোঝা নিজে বইব । সত্যি? তাহলে তুই আমাকে মুক্তি দিবি? *হ্যা ,সত্যি । মুক্তি! শব্দটি শুনে ও হোচট খায় । গলায় ভাত আটকে গেলে ও জোরে জোরে কাশতে থাকে । চাচি ওকে পানির গ্লাস এগিয়ে দেয় । পানি খা,বাপু । এত অল্পে কেন যে তোর চোখ লাল হয়ে যায় । ছোটবেলায় তুই খুব লক্ষী ছেলে ছিলি । একদম মায়ের নেওটা । এক রাতে মানুষগুলো মরে যাওয়ার পর তুই যে কেমন হয়ে গেলি! কিছু হলেই তোর চোখ লাল হয়ে যায় । *সত্যি আমার চোখ লাল হয়ে যায়? হ্যা রে,সত্যি । একটুও মিছে বলছি না । আমি ভেবেছিলাম আমার চোখটা পাথরের চোখ হয়ে গেছে । কিছু দেখতে পাই না,চাচি । নারে না,সে যে কেমন লাল আমি তোকে বোঝাতে পারব না । তখন তোকে দেখলে আমার সালাম করতে ইচ্ছে করে । মনে হয়,তুই আমার মুরব্বি । হয় আমার বাবা,না হয় চাচা । *কেন যে আমাকে লজ্জা দেন চাচি । তোকে লজ্জা দিতে চাই না রে । আমার কি সাধ্য যে- ওর চাচি কথা শেষ করতে পারে না । আচলে চোখ মোছে।তারপর রান্নাঘরের দরজায় বসে গুনগুনিয়ে কাদে।চাচির কান্না ছেলেটি শুনতে পায় না। সেদিকে ওর খেয়াল নেই। চাচির কথা শুনে ছেলেটি ভীষণ খুশি হয় ।।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৪ জন


এ জাতীয় গল্প

→ কাকতাড়ুয়া-৮

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now