বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একে অপরকে জড়িয়ে ধরেছে । তারপর শেষ । রাত পোহানোর আগে বিনুও চলে যায় । মাত্র কয়েক ঘন্টা,অথচ ওর জীবনের আকাশ পাতাল উথাল করা সময় । বিনু ওর পিঠাপিঠি বোন । কত স্মৃতি ওর সঙ্গে । এত কিছু ও ভূলবে কি করে? সেই বিনু আর নেই । বিনুটার চোখ বুজে গেছে । আর কখনো ওই চোখজোড়া খুলবে না । অপূর্ব ছিল বিনুর চোখ । যেন পুরো একটা বিল ঢুকে আছে ওর চোখে । বিনু হাসলে মনে হতো বিলের জলে ঢেউ বয়ে যাচ্ছে । ওর সামনে পুরা বাড়িটা স্তব্ধ হয়ে গেছে । একসময় রাত পোহায় । সকাল হতে ও ঠান্ডা নিষ্প্রাণ শরীরগুলো হাত দিয়ে দেখে সব জমে শক্ত হয়ে গেছে । ও বুঝে যায়,জমে শক্ত হয়ে যাওয়া মানে মৃত্যু । ও কাদতে পারে না । নিজেকে আছড়াতে পারে না । অনুভব করতে থাকে ওর পায়ের নিচ থেকে শক্ত হয়ে যেতে শুরু করেছে । সে বোধ ক্রমশ ওপরের দিকে উঠতে থাকে । প্রথমে পায়ের পাতা । তারপর হাটু,উরু,কোমর,পেট,বুক,পিঠ,গলা,নাক,চোখ,কপাল এবং চুল শক্ত হয়ে গেছে । ও পাথরের চোখ মেলে মৃত্যু দেখে । সেবার কলেরায় মহামারিতে উজাড় হয়ে যায় গায়ের অর্ধেক লোক । মাঝে মাঝে নিজের দিকে তাকিয়ে নিজেকেই প্রশ্ন করে,কীভাবে বেচে গেলাম । সেই মৃত্যু এবং অন্ধকার রাতের কথা মনে করলে ওর আর কোনো ভয় থাকে না ।।।।।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now