বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কাকতাড়ুয়া-৫

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X ফুরিয়ে আসছে তেল । ঘরে কেরোসিন নেই যে কুপিতে আর একটু তেল দেওয়া যাবে । কিংবা কুপিতে তেল দিতে হবে,পাশের ঘরে চাচির কাছে গিয়ে তেল চেয়ে আনতে হবে,এমন কিছু চিন্তা ও করতে পারেনি । তখন তো এসব ভাবনার সময় ছিল না । ও দেখতে পায় একপাশে পড়ে আছে মা । তার বুকে ছোট তিনু । তিনুর বয়স দেড় বছর । রোগা,প্যাকাটির মতো শরীর । বোঝা যাচ্ছে না যে ও বেচে আছে কি না । ও তিনুর গায়ে হাত দিয়ে শিউরে ওঠে । ঠান্ডা হয়ে গেছে শরীর । ওর বুকটা ধক করে ওঠে । তিনু ওর কোলে উঠতে খুব ভালোবাসত । ওকে দেখলেই দুহাত বাড়িয়ে আ আ শব্দ করত । ও ওকে বুকে নিয়ে উঠৈনে নেমে যেত । ঘুমপাড়ানি গান গাইত । ওর কাধে মাথা রেখে ঘুমিয়ে যেত তিনু । এখন ও কি করবে? তিনুর জন্যে কি একটা গান গাইবে? গান শুনে কি জেগে উঠবে তিনু ? ওর কোলে ওঠার জন্য হাত বাড়িয়ে দেবে? ছেলেটির বুক খালি হয়ে যায় । দেখতে পায় ঘরের অন্য পাশে মেঝেতে গড়াচ্ছে শিলু আর তালেব । ওর ছোট দুজনে । দুজনে পিঠাপিঠি । ওদের সঙ্গেই তো ছেলেটির খেলাধুলা ,ঘুরে বেড়ানো ছীল । কখনো ফলপাকুড় ভাগাভাগি নিয়ে ঝগড়া বেধে যেত । কত দিন দুজনকে দুচার ঘা লাগিয়েছে,সে কথা মনে করে বুক ফেটে যায় ওর । পরক্ষণে কিছু বুঝে ওঠার আগেই ও দেখতে পায় ছোট ভাইবোন দুটো....


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ কাকতাড়ুয়া-৫

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now