বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কাকতাড়ুয়া-৪

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X ওর দিন এভাবে চলে । কারও খেতে কামলা খাটে,কারও গরু চরায়,কারও মোট বয় । জেলে নৌকায় মাছ ধরে । মুদির দোকানে বসে কেনাবেচা করে । চায়ের দোকানে চা বানায় । খদ্দেরের সামনে চায়ের কাপ নিয়ে যায় । ধানখেতে নিড়ানি দেয় । আরও কত কী! ওর কাজের শেষ নেই । গায়ের লোকে বলে,ও পাগল হয়নি । শক্ত হয়ে গেছে । জমে শক্ত হয়ে যাওয়া যাকে বলে । চোখের সামনে মা বাবা,চার ভাই বোনকে মরে যেতে দেখলে কেউ কি নরম থাকে ? নাকি থাকতে পারে? তার জীবনটা তো আর স্বাভাবিক নিয়মে চলে না । চলার উপায় থাকে না । কলজে খুবলে খায় শকুন । ও দুঃখকে হিংস্র শকুনই ভাবে । এসব ভাবলে ও মগজের ভেতরে শুনতে পায় শকুনের পাখা ঝাপটানি । শকুনের শক্ত চঞ্চুর ঠোকরানোর শব্দ । ওর সামনে জেগে ওঠে একটি ভয়াবহ কুটিল রাত । কী রকম ঘুটেঘুটে অন্ধকার ছিল সে রাতে! নিস্তব্ধ গ্রাম । মাঝে মাঝে ভেসে আসে কুকুরের কান্না । মনে হয় কেউ যেন সে শব্দ দিয়ে বিনুনি গাথছে । সেই শব্দের বিনুনি পেচিয়ে রাখে বুকের চারপাশ । হঠাৎ করে কোনো বাড়িতে কান্নার রোল উঠলে ওর মনে হয় আকাশ ফুটো হয়ে একটা কঠিন বজ্রপাত ঘটে যাচ্ছে একের পর এক । ঘরের ভেতরে ওর বাবার শরীর মোচড়াতে থাকে । মোচড়াতে মোচড়াতে স্থির হয়ে যায় চোখের মণি । ঘরে একটি মাত্র কুপি ।।।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৫ জন


এ জাতীয় গল্প

→ কাকতাড়ুয়া-৪

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now