বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কাকতাড়ুয়া-৩/৩

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X কেউ কেউ আবার নতুন করে দোকানঘর তোলার চেষ্টা করছে । আলি কড়ইগাছের নিচে বাশের বেঞ্চি বানিয়ে চা বিক্রি করতে শুরু করেছে । আলি ওকে বলেছে,ওই শত্রুদের না তাড়িয়ে আমি আর চায়ের দোকান বানাব না । তুই যত দিন খুশি ওই পোড়া ঘরে থাকবি । ওকে দেখেই আলি ডাক দেয় । বুধা,এদিকে আয় । খিদে পেয়েছে,আলি ভাই । নে চা বিস্কুট খা । এতে হবে না? খুব হবে । আমি কি কৈনো দিন দুটো বিস্কুট একসঙ্গ খাই? আলি হাসতে হাসতে বলে,আমি জানি তুই কী খাস! রোদ খেলে তোর পেট ভরে । জোছনা খেলে তোর মন ভরে । বৃষ্টির পানি খেলে তোর বুক ভরে,বাতাস খেলে তোর মগজ ভরে,তুই আর কী খাস রে,বুধা? ও প্রবল হাসি ভেঙে পড়ে । ততক্ষণে ওর বিস্কুট খাওয়া শেষ হয়েছে । ও চায়ের কাপে চুমুক দেয় । আলি দেখতে পায় ওর মুখ তৃপ্তিতে উজ্জল হয়ে উঠেছে । একে দুয়ে মানুষ এসে বসে । বড় গলায় কথা বলে না । চুপচাপ থাকে,দীর্ঘশ্বাস ফেলে,চোখ ভিজে ওঠে । কারও কারও চোখে আগুনের ফুলকি ছোটে । কেমন করে যে তাকায়,তা বোঝা যায় না । ছেলেটির মনে হয় এ গায়ের কারও এমন দৃষ্টি ও কোনো দিন দেখেনি । মানুষগুলো বদলে যাচ্ছে । একদিন সবাই মিলে অবাক হয়ে শৌনে,গায়ে শান্তি কমিটি হয়েছে । আহাদ মুন্স চেয়ারম্যান । ছেলেটি বুঝে যায় গায়ের মানুষ দুভাগ হয়ে গেছে


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০৫ জন


এ জাতীয় গল্প

→ কাকতাড়ুয়া-৩/৩

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now