বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কাকতাড়ুয়া-৩/১

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X মধু আগুনে পুড়ে মারা গেছে । ও চিনতে পারে নি কোনটা মধুর লাশ । মধুর মা বাবা গায়েই আছে । এখনো পালায়নি । মধুর বড় ভাই মিঠু লুকিয়ে লুকিয়ে থাকে । জোয়ান ছেলেদের যে ওরা ধরে নিয়ে মারছে । এতকিছু ভেবে ওর ভীষণ কান্না পায় । দুইবছর আগের সেই শীতল মৃত্যুর রাতের কথা মনে পড়ে । সেই রাতে বাবা মারা যাওয়ার পরও মা জীবিত ছিল । ওকে ডেকেছিল । বাবা বুধা,বাবা,বাবা রে? ওহ সেই কন্ঠ কেমন শীতল,যেন মৃত্যুপুরীর হাওয়া বয়ে এসেছিল ওর কাছে । ও হুমড়ি খেয়ে পড়েছিল মায়ের ওপরে,মা,মাগো । বাবা ,তোকে আল্লাহর ভরসায় রেখে গেলাম । বাবা রে- মাগো! না,আর কোনো কথা ছিল না । আর কেউ ওকে কিছু বলেনি । টুপটুপ করে ঝরে গেছে কেবল । গাছ ঝাকানি দিলে যেমন বরই ঝরে পড়ে তেমন । ও পাগলের মতো চিৎকার করছিল । ছুটে গিয়েছিল চাচার ঘরের দরজায় । বলতে চেয়েছিল,তোমরা দেখ,এই ঘরের ভেতর কী হচ্ছে । বলা হয়নি । ও মৃত্যুপুরীর স্তব্ধ শীতলতায় নিঃসাড় বসেছিল । ভাবলে এখন আর বুক মোচড়ায় না,শরীরটা তো জমাট শক্ত হয়ে গেছে । হঠাৎ মনে হয়,কে যেন ডাকছে । বঙ্গবন্ধু,বঙ্গবন্ধু! এই তো আমি এখানে । ও উঠে বসে । কোথাও কেউ নেই । ও নিজের বুকের কথাই শুনতে পাচ্ছে । ফুটো ছাদ দিয়ে বাতাস ভরে যাচ্ছে ভাঙা ঘরে ।।।।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৭৭ জন


এ জাতীয় গল্প

→ কাকতাড়ুয়া-৩/১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now