বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সেটা কী?
ও হাত উল্টে পা বাড়ায় । ওই প্রশ্নের জবাব ও কাউকে দেয় না। যার ঘরনেইতার চারদিকে তো সোনার ঘরই থাকে । এটা কি বলে দিতে হবে? মাঝে মাঝে লোকজন এমনবোকার মতো প্রশ্ন করে,দেখে ওর হাসি পায় । হাসতে হাসতে নিজেকে বলে ,মানুষের বোকামির সীমা নেই । ও তাইরে নাইরে করতে করতে পথে হাটে । গান গায় । গানে বুক উজার করে দেয় । গান ওর ভীষণ প্রিয় ।আখড়ার গান শুনে ও শেখে। একবার শুনলেই গাইতে পারে ।ওর মনে হয়,যার ভেতরে গান থাকে সে অনেক কিছু করতে পারে । সে একটা ভালো মানুষ হয় । এসব ভাবতে ভাবতে ও পথেরধারে বসে পহে । ওর পায়ের কাছে মরা শামুকের খোল পড়ে থাকে । ও বুড়ো আঙ্গুলের মাথায় সেটা তুলে নিয়ে নাচাতে থাকে । নাচাতে নাচাতে ও ঘাসের উপর শুয়ে পড়ে । ওর পা উঠে থাকে আকাশের দিকে । ও হাত দিয়ে রোদ আড়াল করে । ভাবে,এমন মজার খেলা বুঝি আর হয় না । ও হাতের ফাক দিয়ে দেখতে পায় শামুকের খোলটা ওর বুড়ো আঙ্গুলে টুপির মতো লাগছে । লোহার টুপি । বুড়ো আঙ্গুলটা যদি একটা মানুষ হঢ়,তা হলে খোলটা মানুষের মাথায় একটি অন্যরকম টুপি । মানুষটা বুদ্ধি যুদ্ধ করার জন্য তৈরী হয়েছে । ছেলেটা এমন ভাবনায় নিজের চারপাশ ভরিয়া তোলে ।।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now