বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কাকতাড়ুয়া-২/৯

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X ভাবে,ওদের তো একদিন এই গা থেকে চলে যেত হবে । ওরা যেভাবে এসেছিল সেভাবেই একদিন ফিরে যাবে । ওদের যেতেই হবে । তবে ওদের কি জ্যান্ত ফিরে যেতে দেওয়া উচিত? একবার কলেরা মহামারি এই গায়ে মৃত্যুর উৎপাত ঘটিয়েছিল । এবার মৃত্যুর উৎপাত শুরু করেছে ভিন্ন রকমের মানুষ । কলেরা সাত দিনের মাথায় চলে গিয়েছিল । এরা কি যাবে নাকি তাড়াতে হবে?কলেরাকে ও ছুতে পারেনি । কিন্তু এ মানুষগুলোকে তো ছুতে পারবে । ওদের হাত পা মাথা বুক পিঠ সব ছোয়া যায় । কলেরা যখন এসেছিল তখন ও ছোট ছিল । এখন ও বড় হয়েছে । গায়ে জোর আছে । সাহস আছে । বুদ্ধি আছে । তবে ছাড়বে কেন? ও বুঝতে পারে ওর,চোখ লাল হয়ে যায় । চোখে লাল হলে ওর ভেতরে একটা কিছু করার ইচ্ছা প্রতিজ্ঞা হয়ে যায় । ও বাজারে ফিরে আসে । ভাবে,কোথাও পালাবে না । দরকার হলে এই পোড়া ঘরগুলোর নিচে খেকশিয়ালের মতো গুটিয়ে গাটিয়ে থাকবে । ও ছাই কয়লা সরিয়ে ঘরের নিচে জায়গা করে নেয় । ঝাড়ু জোগাড় করে পরিষ্কার করে। বেশ ছিমছাম হয়। নিজের ছেড়া কাথাটা ভাজ করে এক জায়গায় রেখে দেয় । মাদুর বিছিয়ে নেয় মেঝেতে।বেশ লাগে এই পোড়া ঘর। ও চিত হয়ে শুয়ে দুহাত দুদিকে মেলে দেয়।ভাবে ও এখন পোড়াঘরের কাকতাড়ুয়া। এভাবেই ও শিস বাজায়। শিস বাজাতে বাজাতে ওর ঘুম পায় ।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ কাকতাড়ুয়া-২/৯

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now