বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কাকতাড়ুয়া-২/৮

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X হাজার হাজার বোলতা ওর কানের চারপাশে উড়তে থাকে । ও পড়ে যায় । ওর শরীর কাদায় মাখামাখি হয়ে যায় । ও আবার উঠে বসে । দেখে পড়ে যায় মফিজ,শফি,আজাহার ভাই,মদন কাকু,শরিফ চাচা,আরও অনেকে । কারও নাম ভোলেনি ও । প্রত্যেকের নাম মনে আছে । চেহার গেথে আছে বুকের ভেতর । একটা কিয়ামত ঘটিয়ে মিলিটারি চলে গেলে সেদিন বিকেলে গায়ের আর সবার সঙ্গে লাশ দাফন করেছে ও । বাশঝাড় থেকে বাশ কেটে এনেছে । বরই পাতা দিয়ে পানি সিদ্ধ করেছে । জানাজা পড়েছে । শুধু এই প্রথম ও কাফনের কাপড় ছাড়া কবর হতে দেখেছে । আর অনেক মানুষের একসঙ্গে একটা কবর হতে দেখেছে । ওর বারবার বলতে ইচ্ছে করেছিল যে,এমন করে কবর দিও না । সবাইকে আলাদা করে কবর দাও । কিন্তু বলতে পারেনি । শুধু হাবিব ভাই কাদতে কাদতে বলেছিল,এই গায়ে একটা গণকবর হবে আমরা কি কোনো দিন ভাবতে পেরেছিলাম? ও নিজেও কাদতে কাদতে জিজ্ঞেস করেছিল,গণকবর কী,হাবিব ভাই? এই যে সবাইকে একসঙ্গে গাদানো । গাদানো! ভীষণ কষ্টে ও শব্দটা নিজের ভেতর টেনে নেয় । তরপর বিড়বিড়িয়ে বলে,প্রতিশোধ! এমন হতে পারে এই অভিজ্ঞতা হয়েছে বলে ওর কষ্ট পাচ্ছে । ওর ভেতরের বোলতাটা তীক্ষ্ম হয়ে ওঠে ।ও পলকহীন সৈনিকদের দিকে তাকিয়ে থাকে । ভাবছে। ভীষণ ভাবনায় ও গম্ভীর হয়ে যায় ।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৮৯ জন


এ জাতীয় গল্প

→ কাকতাড়ুয়া-২/৮

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now