বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কাকতাড়ুয়া-২/৭

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X ওর চাচিও ফিরে এসেছে । কিন্তু ওর সঙ্গে দেখা হয়নি । ও যায়নি ওই বাড়িতে । শুধু দূর থেকে দেখেছে কুন্তি বড় হয়েছে । ওকে দেখতে এখন অন্য রকম লাগে । এর মধ্যে গায়ে আবার মিলিটারি আসে । ক্যাম্প বানায় । ক্যাম্পের পাহারায় থাকে ওদের কেউ কেউ । রাইফেল হাতে সেই ক্যাম্পের সামনে দাড়িয়ে ওদের দেখে । এমন মানুষ ও আগে কখনো দেখেনি । ওরা কোথা থেকে এসেছে? কোথায় ওদের দেশ? ওরা কি এ দেশের মানুষ ? ওরা যে ভাষায় কথা বলে সেই ভাষাটা ও বুঝতে পারে না । গায়ের মানুষ কেউই ভালো করে বুঝতে পারে না । দুএকজন ভাঙা ভাঙা ভাষায় কীসব বলে । সে ভাষা শুনতে আরও বিদঘুটে লাগে ওর । ওরা এ দেশের মানুষ হলেও ওদের ভাষা বুঝতে পারবে না কেন? ও নিজের মতো করে ভাবতে পারে না । কেমন বিদঘুটে লাগে । বোতলটা কোথা থেকে উড়ে এসে ওর মাথায় বসে । বো বো শব্দ ওর কানে ঢোকে । যেন ফটফট শব্দে ফেটে যাচ্ছে বাশ,বাজারটা পুড়ছে । সেদিনের দৃশ্যটা ওর চোখের সামনে ফর্সা হয়ে যায় । সেদিনের পর একদিনও দাড়িয়ে থাকতে দেখে ওর মাথায় দৃশ্যটা নতুন করে ফিরে আসে । গুলি। মুখ থুবড়ে পড়ে গেল সালাম চাচা । গুলি। পড়ে গেল রবিদা । গুলি। পড়ে যায় একসঙ্গে অনেকে। ধানগাছের আড়ালে উবু হয়ে বসে থাকতে পারে না ও।ওর শরীর কাপে থরথর করে ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৮১ জন


এ জাতীয় গল্প

→ কাকতাড়ুয়া-২/৭

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now