বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তোকে নিয়ে আমার ভীষণ ভয় হয় । তুই যে কী ঘটিয়ে ফেলবি কে জানে!
আমাকে নিয়ে তোর এত ভাবতে হবে না । তুই তোর পথে যা । তুই তো একটা ভীতুর ডিম । সে জন্য পালাচ্ছিস ।
আমি পালাব না । লড়াই করব ।
*লড়াই করবি?
*হ্যা,লড়াই,লড়াই । যা যা ভাগ ।
রানি দুচোখে বিস্ময় ছড়িয়ে বলে ,ইস কত বাহাদূর ,যেন বীর! লড়াই করবে? সেদিনের ছোড়া,ঢঙ কত!
ও আর কথা না বলে হাসতে হাসতে পা বাড়ায় । ও কোথায় যাবে? চাচা কাজ খুজতে শহরে গিয়েছিল ছয় মাস আগে । ফেরেনি । চাচি এখন গায়ে নেই । ছেলেমেয়েদের নিয়ে বাপের বাড়ি গেছে । লোকমুখে এসব খবর পায় ও । চাচি তো ওর খবর রাখে না । ও নিজে খবর নিলে তবেই খবর পাওয়া ।
ওই বাড়িতে কুন্তিই ওকে নিয়ে যা একটু ভাবে । কখনো মোয়া মুড়কি খেতে দেয় । এইটুকুই । অবশ্য এ নিয়ে ওর মাথাব্যথাও নেই ।
আস্তে আস্তে গায়ের মানুষের দিন সহজ হয়ে আসে । মিলিটারির আক্রমণের পর দুই মাস গড়িয়ে গেছে।যারা এদিক ওদিক পালিয়ে গিয়েছিল একে দুয়ে তারা অনেকে ফিরে এসেছে।শুনতে পায় অনেকে ইন্ডিয়া চলে গেছে।ইন্ডয়া কোথায় ও জানে না । জানার দরকার নেই।নোলক বুয়ার কথা খুব মনে পড়ছে । কোথায় যে গেল কে জানে! হরিকাকুরও কোনো খবর নেই।যাদের কথা ও জানতে চায় তাদের খবর নেই।যারা ওর কেউ নয় তারাই আছে গা-জুড়ে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now