বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কেদো না,কাকি । পালাও । তোমাদের বাচতে হবে তো । তুমি তো লড়াই করতে পারবে না । শুধু শুধু ওদের হাতে মরবে কেন? তোমার বোঝা আমাকে দাও,কাকু । আমি তোমাকে খানিকটা পথ এগিয়ে দিয়ে আসি ।
এগিয়ে দিবি কেন? মানিকরতন,তুই আমার সঙ্গে চল । তোকে গায়ে রেখে যেতে আমার মন চায় না রে ।
*তোমার সঙ্গে আমি কেন যাব? গায়ে থাকবে কে? তোমার ভিটে দেখবে কে? চলো তোমাকে খানিকটা পথ এগিয়ে দিয়ে আসি । দেরি হয়ে যাচ্ছে । বেলা বাড়লে রোদে তোমাদের কষ্ট হবে । আমি তো চাই যে তোমাদের যেন কষ্ট না হয় । হরিকাকু ওর মাথায় বোঝা দিয়ে সোজা হয়ে হাটে । বড় সড়কের ধারে এসে বলে,এবার তুই যা । এখন আমি পারব । ফিরে এসে তোর সঙ্গে আমার দেখা হবে তো,মানিকরতন?
*হবে গো,হবে । ভাবছ কেন?
ছেলেটি হরিকাকুর চলে যাওয়া দেখে । কত বয়স হলো কাকুর? হেটে যেতে পারবে তো? নাকি পথের ধারে মরে পড়ে থাকবে? তখন কে ওকে মানিকরতন ডাকবে? ওর চৈখ ভিজে ওঠে ।
ফেরার পথে দেখা হয় রানির সঙ্গে । ওদের পুরো পরিবার চলে যাচ্ছে । রানি ভয়জড়ানো কন্ঠে বলে,যাচ্ছি রে,কাকতাড়ুয়া ।
যা,ফিরে এলে দেখা হবে । ঠিকমতো যাস । ভয় পাস না ।
তুই কিন্তু আর কাকতাড়ুয়া খেলা খেলিস নে । মিলিটারি গুলি করতে পারে । দুষ্টুমি করিস না ,কাকতাড়ুয়া ।।।।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now