বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একজন ওকে বলে,কি হয়েছে বুধা?
*কিছু না ।
**আগুনের ধোয়ায় তোর চোখ লাল হয়ে গেছে ।
*আমার কিছু হয়নি ।
**আমার সঙ্গে চল । আমার বাড়িতে থাকবি ।
*না । আমি এই বাজারে থাকব । আধা পোড়া ঘরের ছাদের নিচে আমি ঘুমাতে পারব ।
**লোকটি হা করে থেকে মুখ ভেঙচিয়ে বলে,তুই মানুষ হবি না ।
*মানুষ হব না,মানুষ হব না,মানুষ হব না বলতে বলতে ও আবার ছুটে যায় । ওর বুকের ভেতরে ভীষণ কিছু গজিয়ে উঠলে ও নদীর ধারে গিয়ে দাড়ায় । কান পেতে নদীর কুলকুল ধ্বনি শোনে । জলের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলে ওর দৃষ্টি জমাট হয়ে যায় । পরদিন গায়ের অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে থাকে । ও প্রথমে নোলক বুয়ার কাছে ছুটে যায় । গিয়ে তো চক্ষু চড়কগাছ । নোলক বুয়ার বাধাছাদা শেষ । কোথায় গেল তার মুড়ি ভাজার সরঞ্জাম! খ্যাংরা কাঠির ছড়া উঠোনে গড়ায় । মাটির হাড়ি উল্টে পড়ে ভেঙে আছে । মুড়ির টিনগুলো ঘরের চালায় ঝুলছে । বেরোনোর আগে নোলক বুয়া ওকে জড়িয়ে ধরে ।
*ছন্নছড়া,আমার সঙ্গে চল ।
**কোথায়?
*যেদিকে দুচোখ যায় । কোথাও না কোথাও একটা আশ্রয় তো জুটবে ।
**কিন্তু কেন যাব?
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now