বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কাকতাড়ুয়া-২/২

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X কিন্তু এবার মিলিটারি আসে জিপে করে । গুলি ছুড়তে ছুড়তে । বুটের শব্দ যেন চড়চড় শব্দে ফুটছিল । যেন যেখানে পা পড়ছে সেই মাটি ফেটে চৌচির হয়ে ফুটছে । ও দূরে দাড়িয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে । বড় সড়কের মাঝ বরাবর মিলিটারির জিপ থেকে ওরা ঝপঝপিয়ে নামে । ও ওদের বাজারের দিকে ছুটে যেতে দেখে । ও ধানগাছের আড়ালে লম্বা হয়ে শুয়ে থাকে । একটু পর পর মাথা ওঠায় । কোন দিকে গেল লোকগুলো? পরক্ষণে ভেসে আসে আর্তনাদ । একটু পর বাজারের চালাগুলো দাউ দাউ পুড়তে থাকে । ও আতঙ্কে ধানখেতের কাদায় মিশে যায় । অবাক কান্ড! ও বুঝতে পারে ওর মাথার মধ্য দিয়ে দ্রুত অনেক কিছু পার হয়ে যাচ্ছে । মিলিটারি চলে গেলে ও ছুটে বাজারের দিকে যায় । কেউ কেউ হয় আগুনে পুড়ে,নয় গুলি খেয়ে মরেছে । অনেকে মারা যায়নি,কিন্তু আহত হয়েছে । যারা বেচে আছে তারা ছোটাছুটি করে আগুন নেভানোর চেষ্টা করছে । ও নিজেও একটা মাটির হাড়ি নিয়ে ডোবা থেকে পানি আনে । পানি আনতে আনতে ওর রাগ বাড়তে থাকে । ও মনে মনে ফুসতে থাকে । প্রতিশোধ নেওয়ার কথা ওর বুকের ভেতর ঢুপঢাপ শব্দ তোলে । একসময় আগুন নিভে গেলে আধ পোড়া বাজারটার দিকে তাকিয়ে ওর চোখ লাল হতে থাকে ।।।।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৬৪ জন


এ জাতীয় গল্প

→ কাকতাড়ুয়া-২/২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now