বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কাকতাড়ুয়া-২

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X ওকে নড়তে দেখে আলতো করে গা চেটে দেয় । ভালোই লাগে ওর । ও আবার গভীর ঘুমে তলিয়ে যায় । এমনই রাত কাটে ওর । রাত নিয়ে ওর কোনো ঝামেলা নেই । সব বেলার ভাত নেই তো কী হয়েছে? ফলপাকুড় আছে,নদীর পানি আছে । নোলক বুয়ার মুড়ি ভাজা আছে । চায়ের দোকানের কাজ করে দিলে চা বিস্কুট জোটে । ওটুকু খেয়ে রাত কাবার করে দিতে পারে । তাছাড়া কখনো সখনো গেরস্ত বাড়িতে ছোট খাটো কাজের ডাক পড়ে । তখন অড়হর ডালের সঙ্গে ভাত জোটে । নইলে কেউ নুন পান্তা দেয় । কারও বাড়িতে চালের আটার রুটির সঙ্গে একটুখানি ঝোল পাওয়া যায় । বিয়েবাড়ি হলে ভাত মাংস পায় পেটপুরে । ওর দিন চলে যায় । এসব নিয়ে ওর কোনো মন খারাপ নেই । ও ভয় পায় না । ভয় ওকে কাবু করে না । আসলে ভয় কী ,তা ও জানেই না । ও ছোটবেলায় ভূতের গল্প শেনেনি । কেউ ওকে জুজুর ভয় দেখায় নি । ও তো নীজের নিয়মে বড় হয়েছে । যে ছেলে নিজের বড় হয় ভয়ের সঙ্গে তার দেখা হয় না । ভয় আড়ালেই থেকে যায় । তাই ছেলেটি চারদিকে খোলা চোখে তাকাতে পারে । কোনো ভয়েই ওকে চোখ বুজে ফেলতে হয় না ।ভীষণ সাহস ওর। কেউ যদি জিজ্ঞেস করে,কোথায় যাচ্ছিস,বুধা ? *সোনার ঘরে ।।।।।।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০৫ জন


এ জাতীয় গল্প

→ কাকতাড়ুয়া-২/১০
→ কাকতাড়ুয়া-২/৯
→ কাকতাড়ুয়া-২/৮
→ কাকতাড়ুয়া-২/৭
→ কাকতাড়ুয়া-২/৬
→ কাকতাড়ুয়া-২/৫
→ কাকতাড়ুয়া-২/৪
→ কাকতাড়ুয়া-২/৩
→ কাকতাড়ুয়া-২/২
→ কাকতাড়ুয়া-২
→ কাকতাড়ুয়া-২/১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now