বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হরিকাকুর জালের প্রচুর মাছ উঠলে ওর দিকে তাকিয়ে ফোকলা গালে হেসে বলে,মানিকরতন । পাকা ধান কাটার সময় জয়নাল চাচা ওকে বাবা ছাড়া কথা বলে না । বলে,সোনাবাবা । হাটের দিনে ডালাভরা বাজার নিয়ে বাড়ি ফেরার পথে হাশেম মিয়া বলে,ও খোকনবাবু,আজ তুই আমার বাড়িতে ভাত খাবি । লোকটা বেশি সওদা করতে পারলে আত্মহারা হয়ে যেত । গায়ের গোবর কুড়ানি বুড়িটা ওকে গোবররাজা বলে ডাকে । অনেক দিন ও বুড়িকে গোবর কুড়িয়ে দিয়েছে । ওর তো অনেক নাম । এতে ও ভীষণ খুশি । ওর মনে হয় ভালোই তো । যার যা খুশি সে নামেই আমাকে ডাকুক । একজনের অনেক রকম নাম থাকলে সেসব নামের ভেতর দিয়ে অনেক রকম মানুষ হতে পারে । ও অনেক রকম মানুষ হতে চায় । কেন? যেমন,কুন্তির ভাবনার মতো ভালো । নোলক বুয়ার ভাবনার মতো সাহসী । চাচির কথার মতো লাল চোখের মানুষ । ভরা মাছের জাল টেনে তুললে হরিকাকুর দুচোখের বিস্ময়ে লেখা হয় একটি শব্দ ,শক্তিশালী । আর কী? বিশ্বাসী?হ্যা । পরোপকারী?হ্যা । সহৃদয়?হ্যা । বন্ধুত্বসুলভ?হ্যা । আর কী । সবকিছু ,সবকিছু । ও ভাবতে ভাবতে ছুট দেয় । মাঠ পেরিয়ে ,ঘাট পেরিয়ে ,নদী পেরিয়ে ছুটতে থাকে । ওর কল্পনায় ভেসে ওঠে তেপান্তরের মাঠ,পঙ্খিরাজ ঘোড়া,সাত সমুদ্র তেরো নদী । এভাবে ওর দিন ভালোই কাটছে ।।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now