বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ও কুন্তির কথায় ফিরে তাকায় । কুন্তির কান্নাভেজা কন্ঠস্বর শুনে ওর চোখ থেকে লাল আভা মুছে যায় । ও বুঝতে পারে ওর বুকের ভেতরটায় জখম হয়েছে । ক্ষত থেকে রক্ত পড়ছে । আশ্চর্য,সম্পর্ক কী এমন? কুন্তি না হয়ে আর কেউ হলে ও কি এমন কষ্ট পেত? কুন্তি ওর হাত ধরে বলেছিল,তুমি যেয়ো না,বুধা ভাই ।
যাব না ।
*হ্যা,যেয়ো না ।
কেন?
*তুমি চলে গেলে আমার খুব খারাপ লাগবে ।
খারাপ লাবে?কেন?
কূন্তির কন্ঠস্বর এক মুহূর্তে যেন বদলে যায় । ওর মনে হয় এই কন্ঠস্বর ওর কাছে নতুন আবিষ্কার । ও কুন্তির মাথায়,হাত বুলিয়ে বলে,আজ যাই । আর একদিন আসব ।
*কবে আসবে?
গায়েই তো থাকব । যখন মন চাইবে তখন আসব ।
*এটা কি আসা হলো?
এটা আসা হলো না?
না,একটুকুও ভালো আসা না ।
ভালো আসা কী,আমি তো জানি না,কুন্তি । তারপর খুশি হয়ে বলে,ঠিক আছে আমি একদিন ভীষণ ভালোভাবে আসব ।
*কবে? খুশিতে কুন্তির দুচোখ উজ্জল হয়ে উঠেছিল। কবে আসবে বুধা ভাই?
*তোর বিয়ের সময় ।
*বিয়ে?আমার তো বিয়ে হবে না।বড় বুয়াদেরই তো বিয়ে হয়নি।আমাকে কে বিয়ে করবে?
*করবে করবে । দেখবি লাল টুকটুকে বর আসবে ।
*তোমার মতো?
*ধুৎ বোকা!আমার মতো হবে কেন?আমি কি একটা ছেলে হলাম?আমি তো এখন পথের ছেলে।এতিম । অনেক সুন্দর ,অনেক ভালো বর পাবি তুই ।।।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now