বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রাত পোহালে দিনের আলো,সুয্যি ডুবলে আধার । ওর কাছে দুটোই সমান । হাটে মাঠে ঘূরে বেড়ায় । ঘুরতে ঘুরতে যে কোথায় যায় সে হিসেব রাখে না । ওর কাছে পূর্ব-পশ্চিম,উত্তর দক্ষিণ সব সমান । মনে করে যেদিকে চোখ যায়,সেদিকেই ওর জন্য রাস্তা খোলা । পথ ওকে ডাকে আয় । ও হেসে বলে,এই তো এসেছি । দেখ আমাকে । পথ ওকে দেখে । মাঠঘাট ওকে দেখে । ও মনের আনন্দে দুপায়ে পথের ধুলো মাখে । কিসে যে ওর আনন্দ ,কিসে কান্না ,কেউ বুঝতে পারে না । ও বোঝে অনেক । সবার মাথার ওপর দিয়ে ওর দৃষ্টি ছুটে যায় । ও তাকিয়ে বলে,দেখ আমাকে । সবাই ওকে দেখে । ওকে দেখা কারও ফুরোয় না । ও এমনই । এই দিনযাপনে ওর কোনো কষ্ট নেই । ঘুমুবার জায়গা নেই তো কী হয়েছে? দোকানের বারান্দা আছে,গাছতলা আছে,হাটের চালা আছে,ঘাটে বাধা নৌকা আছে । নৌকার ছইয়ের ভেতর দিব্যি ঘুমিয়ে থাকা যায় । আর যেসব কিছু না পেলে গেরস্ত বাড়ির কাছারির বারান্দা আছে । আছে দরজাবিহীন ঢেকিঘর । টুক করে ঢুকে পড়ে গুটিশুটি শুয়ে থাকা যায় । গেরোস্তের উঠানে খড়ের গাদা আছে । খড় বিছিয়ে শুয়ে পড়লে কেউ দেখতে পায় না । অনেক রাতে ঘুম ভাঙলে মাথার উপর তারাভরা আকাশটা দেখতে পায় । পাশ ফিরে শোয়ার সময় টের পায় নেড়ি কুকুরটা খড়ের ওমে ওর পাশে শুয়ে আছে ।।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now