বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কাজের বুয়া

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X আমি ঢাকা হইতে বাড়িতে আসিবার পূর্বে আমার মোবাইলের সেইভ নামগুলোকে একটু এডিট করিতে হয়. আমি যাতে কোন রমণীর খপ্পরে না পড়ি এই বিষয়ে আমার মা বড়ই সতর্ক. প্রত্যেক বার আমি বাড়িতে আসিলেই মা বিভিন্ন কলা-কৌশলে আমার মোবাইলটা হাতে নিয়া সেইভ নামগুলোর উপর একটা অপারেশন চালায়, খুঁজিয়া দেখে কোন রমণীর নাম্বার আছে কিনা... কিন্তু মা যদি চলে ডালে ডালে আমি চলি পাতায় পাতায়... আর তাই এইবার বাড়িতে আসিবার আগেই আমি জুলিয়েটের নামটা এডিট করিয়া "কাজের বুয়া" লিখিয়া সেইভ করিয়াছি, যাতে মায়ের বিন্দুমাত্র সন্দেহ না হয়... যাইহোক আজ দুপুরে জুলিয়েট ফোন দিয়া কহিল, - তোর সাথে আমার সব সম্পর্ক শেষ. তুই আর কোন দিন আমায় ফোন দিবি না. : কি হইছে বলবা তো?? -কি হয় নাই?? সব শেষ করে দিছস তুই. তোর সাথে প্রেম করে আমি মহাভুল করেছি. লাইনটা কাটিয়া দিল... আমি কতক্ষণ ক্যাবলার মত আকাশ পানে চাহিয়া রহিলাম. কিছু-e মাথায় আসিতেছে না কেমনে, কি করিয়া জুলিয়েট আমার উপর রাগ করিল তার মাথামুণ্ডু উদ্ধার করিতে আমি পুরোপুরি ব্যর্থ হইলাম... ঘরে মন খারাপ করিয়া শুইয়া আছি... এহেন সময় মা রুমে আসিয়া কহিল, - তোরে তো একটা কথা বলতে ভুলেই গেছি. : কি কথা?? -সকালে তোর কাজের বুয়াটা ফোন দিছিল. আমি এক লাফ দিয়া বসিয়া গেলাম. তারপর কহিলাম, : তো?? - তো কি আবার. আমি রিসিভ করছি. : কি বলছ তুমি?? - বলছি, ঐ বেটি, তোরে কি মাসে মাসে এমনিই টাকা দেই?? তোর এইসব ছাইপাশ খেয়ে আমার ছেলেটার মুখটা দেখছস কি শুকিয়ে গেছে!!! কাজ করতে ভাল না লাগলে দূর হয়ে যা... : শুধু কি তুমিই বলছ?? কাজের বুয়াটা কিছু বলে নাই?? - বলছে তো. ঢাকাইয়া কামের বেটি তো কি শুদ্ধ করিয়া আমারে কয় আন্টি আপনি ভুল করতেছেন. : তখন তুমি কি বললা?? - আমি বললাম, ঐ বেটি আমার সাথে এইসব ভাবটাব মেরে কথা বলবি না. আমাদের টাকা দিয়েই তো তুই বেঁচে আছস. একবার উষ্ঠা দিয়ে বের করে দিলে বুঝতি টাকা কারে কয়. চোরের মায়ের বড় গলা. বিন্দু পরিমাণ গুণ নাই কিন্তু দেমাগে ভরা. বেশি বেশি করলে আমরা আরেকটা মেয়ে দেখমু কিন্তু. কাজের বেটি কাজের বেটির মত থাকবি. ফাজিল কোথাকার... ঝাড়ি দিয়ে আমি ঠিক করছি না?? আমি কান্দুম না হাসুম বুঝতেছি না... লিখাঃ Arif Hredoy


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮২ জন


এ জাতীয় গল্প

→ কাজের বুয়া

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now