বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ক্যাডবেরিময় ভালবাসা২

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Jewel (০ পয়েন্ট)

X মাঝে মাঝে ভেবে পাই না ও কি দেখে আমার সাথে সম্পর্কে আছে। অন্য কোনো মেয়ে হলে দুই দিনে চলে যেতো। . আমি তুষার।বর্তমানে বেকার কমিটির সদস্য। পড়া-শোনা করছি সাথে দুইটা টিউশনি করে নিজের খরচ যোগাই। আমার কি আর সাধ্য প্রেম করার। তবুও যে অহনা কি মনে করে আছে আমার গোবর ভরা মাথায় ঢুকে না। টিউশনির টাকা পেতেও ১৫ দিন দেরী আছে। নিজের খরচ ই কোথায় পাবো ভেবে পাচ্ছি না। হাটতে হাটতে গেলাম এক বন্ধুর কাছে। যেতে না যেতেই বন্ধু বললো, বন্ধু: তুষার আমি এখনি তোকে ফোন দিতাম। আমি:কেনো? বন্ধু:চল মার্কেটে যাই। বন্ধুর সাথে মার্কেটে গেলাম।যেয়ে আরেক বন্ধুর সাথে দেখা। দুই বন্ধুই তাদের গার্লফ্রেন্ডের জন্য খুব উচ্চ দামের উপহার কিনলো। আর আমি দর্শক হয়ে সেটা দেখলাম। বন্ধুদের কেনা কাটা শেষ হলে মেসে এলাম। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে রইলাম।পড়তে ভালো লাগতেছে না। কাল কিভাবে অহনার সামনে দাড়াবো সেই চিন্তাই করছি। ভাবতে ভাবতেই অহনার ফোন, অহনা:তুষার!আজ একটু ব্যাস্ত ছিলাম তাই ফোন দিতে পারি নি।সরি। আমি:আমিও তো ফোন দেই নি তোমাকে।সরি তো আমার বলা উচিৎ। :না তুমি সরি বলবে না।কি করো? :শুয়ে শুয়ে ভাবছি। :কি? :কাল তো ভালোবাসা দিবস।তোমাকে কি দিতে পারি।তুমি কি নিবে বলো? :কিছু না। :কেন? :চুপ।কাল বিকেলে দেখা হবে পার্কে। . পরের দিন সকালে বাইরে বের হয়েছি। বাজারের দিকে যাচ্ছি দেখা হলো ফাহিমের সাথে। ফাহিম:কি কে,এইচ,তুষার কি অবস্থা?(ফাহিম সব সময় আমাকে এই কে,এইচ, নামেই ডাকে) আমি:অই নিউট্রল। :আজ তো ভ্যালেন্টাইন ডে তোর অহনা কে কি দিবি? :১০ টাকা দামের ক্যাটবেরি।(কিছুক্ষন ভেবে) :কি!!!!সবাই যার যার গার্লফ্রেন্ড রে দামী দামী উপহার দেয় আর তোর চালান ১০ টাকা!!! :হুম।না থাকলে কি করার।তবে ভালোবাসা সত্যি হলে কিছুই ফ্যাক্ট না। :আচ্ছা তুই থাক আমি গেলাম। বন্ধু চলে গেলো।আর আমি ভাবতেছি ঠিক ই তো বলছে কি আছে আমার? না কিছুই নেই। বাজারের যেতে না যেতেই দেখি আমাদের বিখ্যাত রবিন কি যেনো কিনিছে।আমাকে দেখা মাত্রই, রবিন:তুষার তোর কাছে ২০ টাকা আছে? আমি:কেনো? :আরে ২০ টাকার শর্ট পরছে। :নে। (মনে মনে খুব হাসি পাচ্ছে।শেষে কিনা আমার ২০ টাকাই লাগলো). বন্ধু চলে গেলো উপহার নিয়ে তার গার্লফ্রেন্ডের কাছে। আর আমি ১০ টাকা দামের ক্যাটবেরি নিয়ে ফিরে আসলাম। . বিকেলে পার্কে যেয়ে দেখি অহনা বসে আছে।আমি চুপচাপ পাশে যেয়ে বসলাম। অহনা:কি চুপচাপ কেনো? আমি:--- অহনা:অই কি হয়েছে? আমি:আজ ভ্যালেন্টাইন ডে তোমার বান্ধবীরা কতো দামী দামী উপহার নিয়ে এসে তোমাকে দেখাবে।আর আমি তোমাকে কিছুই দিতে পারিনি।তুমি কি দেখাবে???তুমি চলে যাও।তোমার উপযোগী কাউকে খুজে নেও।(মাথা নিচে দিয়ে কথা গুলো বললাম) হঠাৎ ঠাস!!!! আমার গালে হাত!! অহনা:শোনো আমার কোনো উপহার লাগবে না।ভালোবাসাই সবচেয়ে বড় উপহার।সবার দামী দামী উপহার আছে কিন্তু কারো কাছে প্রকৃত ভালোবাসা নেই।আমাদের প্রত্যেক দিন ই ভালোবাসা দিবস।আর একবার উল্টা পাল্টা বললে তোমার খবর আছে। চোখ দিয়ে পানি পরছে।কি বলবো বুঝতে পারছি না। হঠাৎ দেখি আমার হাতের উপর অহনার হাত। এই প্রথম ওর হাত ধরলাম।কারন আমাদের ভালোবাসা পবিত্র। আমি পকেট থেকে ক্যাটবেরি বের করে ওকে দিলাম।ও ক্যাটবেরি একাই খেয়ে ফেললো!!!!! আর বলতে লাগলো এটাই আমাদের ক্যাটবেরিময় "ভ্যালেন্টাইন ডে"!!!!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৮ জন


এ জাতীয় গল্প

→ ক্যাডবেরিময় ভালবাসা২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now