বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তবু আমি লিডারের প্রতি ভীষণ খুশী । দুঃখের বিষয় ,লিডার যখন অপ্রতিরোধ্য ক্ষমতার অধিকারী ছিলেন তখন আমরা ছিলাম ভগ্ন মৃত্তিকা পাত্র ,কোন দিন খোজ খবরতো দূরে থাক একটিবার ফোনও করেন নি ,হয়তো বা সময় পাননি । যাহোক গত নির্বাচনে শোচনীয়ভাবে হেরে যাবার পর আমার ডাক পড়ে সর্বাগ্রে, আমি মনের দুঃখ মনেই পাথর চাপা দিয়ে যাই । না গিয়ে পারি না । লিডার আমাকে অল ওভার দ্য গ্রেট "মহাগুরু" বলে সম্বোধন করেন । বলেন,মহাগুরু আপনার বিজ্ঞান মনস্ক কম্পুটার মগজ দিয়ে নতুন কর্মনীতি উদ্ভাবন করুন,নইলে দল শেষ হয়ে যাবে,চোরাবালিতে আটকে যাওয়া গোটা রাজনৈতিক পরিবার রক্ষা করার দায়িত্ব আপনার । আপনার মত ভাষায় মহাবিজ্ঞানী,ক্রিয়েটিভ,মনস্ক,প্রগতিশীল,সেক্যুলার,সেক্স ও গালি বিশেষজ্ঞ আমি আর কোথাও দেখিনি । আপনি তুলনাহীন,আপনার তুলনা আপনিই । আপনাকে আমি মহা মানবদের দ্যাট মিনস গ্রেট ম্যানদের কাতারে দেখতে পাচ্ছি । জীবদ্দশায় পৃথিবীতে কেউ মহামানব হতে পারেনি । মরার পরেই হয় মহামানব । তাই বর্তমান অবস্থানে আপনি মহামানব না হলেও আমি আপনাকে পুরোদস্তুর "উপ-মহামানব" রূপেই দেখছি । সমমনাদের নিয়ে কাজ করে যান,আমার মাথায় যে বিশাল বোঝা তা বইবার দায়িত্ব আজ থেকে আপনার ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now