বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

যুদ্ধের নৌকা

"যুদ্ধের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Tanjirul Islam Emon (০ পয়েন্ট)

X ডিসেম্বর মাস। শীতের সকালে দাদুর কাছে বসে আছি। দাদুকে বললাম,'দাদু যুদ্ধে কি শুধু দুঃখের ঘটনা ঘটেছে, মজার ঘটনা ঘটানি?' দাদু বলল,'ঘটেছে, মজার ঘটনা।' 'কী সে ঘটনা, বলতো দাদু।' 'শোনো, বলছি। আমি আর রহিম ঘাটে নৌকায় বসে আছি। যোদ্ধাদের নদী পাড় করছি। হঠাৎ দেখি নদীতে তিনটা লাশ ভাসছে। একজন নারী, দুইজন তরুণ। দেখে চিনতে পারলাম না। হঠাৎ নদীর ওপার থেকে কাসেম রাজাকার আর পাকিস্তানি সৈন্যরা ডাক দিলেন,'নৌকা এই পাড়ে নিয়ে আয়।' রহিমকে বললাম,'রহিম, কি করবি।' সে বলল,'কোনোভাবেই ওদের এপারে আসতে দেওয়া যাবেনা।' 'রাজু চাচা যে বুদ্ধি শিখিয়ে দিয়েছে, বুদ্ধিটা কাজে লাগাতে হবে।' প্রস্তুতি সেরে নৌকা নিয়ে এগিয়ে যায়। ওরা নৌকাতে উঠল, কিন্তু ওরা সাতার জানেনা। নৌকা নদীর মাঝে এলেই বৌঠা দিয়ে নৌকার তলায় জোরে খোঁচা দিলাম। নৌকায় পানি উঠে মুহূর্তে ডুবে গেল। আমি আর রহিম সাতার কেটে পাড়ে উঠে এলাম। ওরা নদীর পানিতে ডুবে গেল। আমরা পাড়ে এসে ভেজা শরীরে হাত উঁচু করে বললাম,'জয় বাংলা, বাংলার জয়।' হাসতে হাসতে গল্প শেষ করল দাদু। আমিও হাসতেছি।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৯১ জন


এ জাতীয় গল্প

→ যুদ্ধের নৌকা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now