বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

যুদ্ধের গল্প-৪

"যুদ্ধের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান sifat (০ পয়েন্ট)

X সবাই মাথা ঝাঁকাল, নিঃশব্দে চকচকে মাজদাটা মৃত্যুদূত হয়ে এসে দাঁড়াল বাড়ির গেটের সামনে, নিচু কিন্তু অসম্ভব তীক্ষ্ণ গলায় আলমের অর্ডার এল, “ফায়ার”! শত্রুর বুক বরাবর বদি আর পেট বরাবর কামালের স্টেনগান দু’টো গর্জে ওঠে। ঝাঁঝরা হয়ে লুটিয়ে পড়ে কয়েক মুহুর্তের মধ্যে জাহান্নামের কড়কড়ে টিকিট হাতে পেয়ে যায় আটটা পাকিস্তানি হানাদার। ওদিকে ১৮ নম্বর রোড তখন জনশুন্য হয়ে পড়েছে, এক্সিলেটর দাবিয়ে সাঁই করে সেখানে থেকে বেরিয়ে যায় আলম, ওদিকে পেছনের সিটে রুমী আর স্বপনের গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে প্রায়। “ধুর মিয়া, খালি তোমরাই পাইক্কা মারবা, আর আমরা বইসা বইসা মজা দেখুম? এইটা কেমন ইনসাফ? এই অবিচার মানুম না”। একাত্তরের আগস্টের ২৫ তারিখ ঢাকার আরবান গেরিলা দল ক্র্যাক প্লাটুনের “অপারেশন ডেস্টিনেশন আননোন” শুরু হয়েছিল এভাবেই। অকুতোভয় বীরদের এমন অসাধারণ বীরত্বে ভয়ে কুঁকড়ে গিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী। সূত্রঃ ব্রেইভ অফ হার্ট


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৮ জন


এ জাতীয় গল্প

→ যুদ্ধের গল্প-৪

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now