বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জড়িয়ে নাও

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রামীম (০ পয়েন্ট)

X অনেকদিন পর বৃষ্টিতে ভিজলাম। তবে স্বেচ্ছায় নয়,অনিচ্ছায়।। আমি চাইছিলাম না বৃষ্টি আমাকে ভিজিয়ে দিক! বৃষ্টির ফোটাঁয় সিক্ত হই আমি। তবুও ভিজলাম।। খুব মনে হচ্ছিলো তোমার কথা, একসাথে ভিজলে কি মজাই না হতো! সেই উপায় কি আছে?? তুমি বৃষ্টিতে ভিজতে ভয় পাও!! ঠান্ডা লেগে যায় বুঝি।। তোমার বোকা বোকা কথায় হাসতাম আমি, তখন তুমি রেগে যেতে।। বলতে, দেখো রেগে যাচ্ছি কিন্তু আমি! একটু ভিজলে কি বা হয়, এভাবে আমার অনুরোধ, হাজারো মিনতি।। শেষ পর্যন্ত ভিজতে রাজি হলে তুমি।। কিন্তু তখন তো বৃষ্টি থেমে একেবারে সূর্যের উদয়।। কিছুটা রাগ হচ্ছিলো, তবে ওর বাকাঁ ঠোটেঁর হাসি টা রাগ একবারে জল করে দিলো।। আর একবার রিক্সায় বসে বসে কাকভেজা টাইপ ভিজলাম বৃষ্টিতে।। ভালো করে বৃষ্টিতে ভিজতে রিক্সা থেকে নেমে পড়লাম।। বৃষ্টিতে ভেজা তো হলোই না,বরং কাদা মাখিয়ে দিয়ে গেলো একটা গাড়ি।। কাদায় মাখামাখি হলো আমাদের জামা কাপড়।। সেই অবস্থায় বাড়ি ফেরার গল্পটা আর নাই বললাম।। বৃষ্টিকে আমরা দুজন এতো ভালোবাসি, তবুও কেনো জানি একসাথে বৃষ্টিতে ভেজা হয় নি কখনো।। তুমি না থাকলে বৃষ্টিতে ভিজা অর্থহীন, এই ভেবে সবসময় এড়িয়ে গিয়েছি।। কিন্তু আজ হঠাত্ বৃষ্টিটা আমাকে পাগলের মতো ভিজিয়ে দিলো।। ভেজা কাকের উপমা আমি তখন তোমায় ভেবে কবিতা রচনা করেছি।। আকাশের দিকে তাকিয়ে বার বার বলেছি, আমার সবচেয়ে পছন্দের মানুষটিকেও এভাবে ভিজিয়ে দাও বিধি!! যেই সুখ অনুভূতি আমায় দিচ্ছো, সেটা ও যেন অনুভব করে।। বৃষ্টি তো তোমারই একপ্রকার ভালোবাসা, এই ভালোবাসায় তুমি তাকেও জড়িয়ে নাও, যেভাবে আমাকে ধরেছো।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৬ জন


এ জাতীয় গল্প

→ জড়িয়ে নাও

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now