বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মেয়ের জন্য বাবা যোগ্য পাত্র খুঁজে পেলেন।পাত্র মস্ত ম্যানেজার।
হবু কনের আম্মু স্বামীকে বলে
:-ওগো আমাদের হবু জামাই কি করে?
-আর বইলোনা ও মস্ত ম্যানেজার।
হবুকনের ছোট ভাই বাবাকে বলে
:-আব্বু আমাদের হবু দুলা ভাই কি করে?
চাপা হাসি দিয়ে বাবা বলে
-মস্ত ম্যানেজার।তোর আপুর কপাল খুলে গেছে।
হবুকনের চাচীজান বাসুরকে বলে
:-আমাগো মেয়ের হবু বর কি করে?
-ওতো বড় ম্যানেজার।মেয়েটার লক্ষী ভাগ্য।
অতঃপর মস্ত ম্যানেজারের সাথেই বিয়েটা হয়েই গেলো।
বাসর রাত।মিষ্টি কন্ঠে বউ স্বামীকে বলছে
:-ওগো আজতো আমরা এক সূতোয় দুটি মানুষ।আমাতে তুমি আর তোমাতে আমি।
-ঠিকই বলেছো বউ।
আদর মাখা কন্ঠে বউ বলছে
:-তোমার অফিসটা অনেক বড় তাইনা?
-হুম বলতে পারো বড়ই।
:-আচ্ছা তোমার কাজটা কি?
-৩০জনকে দেখাশুনা করা।
:-মানে?
-ইয়ে মানে আমিতো একটা মেসের ম্যানেজার।
অতঃপর বউ অজ্ঞান হয়ে পড়ল।শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো জ্ঞান ফেরেনি।
লিখা :Mostafa Kamal Riad
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now