বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
জন্মান্তরের কাহিনি ৪
"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান mim (০ পয়েন্ট)
X
পুতুল খুব চঞ্চল স্বভাবের মেয়ে। এবার MBBS ফাইনাল ইয়ারের ছাত্রী। তার বাড়িতে সবসময় নিরাপত্তা কর্মীর অধীনে থাকতে হয়। এমন কি বাইরে কোথাও গেলেও তারা সাথে থাকে। সে কলেজ হোক আর বন্ধুদের সাথে কোথাও গেলেই হোক। সে এমন বন্ধী অবস্থায় থেকে হাপিয়ে উঠলো। সে এর থেকে মুক্তি চাইতো। বাবা নানা কাজে ব্যস্ত থাকায় ওকে খুব বেশি সময় দিতে পারতো না। পুতুল প্রতিদিন একটা ছেলের স্বপ্ন দেখতো। আর ওর বান্ধবি প্রভাকে বলতো। প্রভা বললো, প্রতিদিন তোর একই স্বপ্ন, আজকি ওর মুখটা তোকে দেখা দিয়েছে?পুতুল বলল, না আজ যেখানে ওকে দেখেছিলাম সেখানে খুব অন্ধকার ছিলো। প্রভা বলল,আবারো আই লাভ ইউ বলে দিয়েছিস? পুতুল বলল, হ্যা। প্রভা বলল, আজকের আধুনিক যুগে কেউ স্বপ্ন বিশ্বাস করে নাকি। পুতুল বলে, তুই দেখে নিস যদি আমার এই স্বপ্ন সত্যি হয় তাহলে যা কিছুই হোক না কেনো আমি ওকে ভালোবেসেছি আর আমি ওকে বিয়ে ও কোরবো। এদিকে পৃথিবীর অপর প্রান্তের রকি খুব চঞ্চল । লেখাপড়ায় একদম ভালো না। ওর মা নেই। বাড়িতে বাবা, দাদু, চাচা-চাচি,চাচাতো ভাইবোন, এবং আরো কিছু লোক রয়েছে। বাড়িতে ওর একটা ফুফুও থাকে। ও সবসময় বদমাইশি করে বেড়ায় বলে বাবার কাছে সবসময় বকা খায়। এক দিন বাবা ওকে মিথ্যে ব্যাবসার কাজের কথা বলে আমেরিকায় পাঠালো। সেখানে পৌঁছলে একটা ফ্যাক্টরির সামনে এসে গাড়ি থামলো। গাড়ি থেকে নামার সাথে সাথে একজন এসে ওর পাসপোর্ট চাইলো। ও কিছু না বুঝে তাকে সেটা দিয়ে দিলো। এবার ও সামনে দেখলো একটা ফ্যাক্টরি। ও ভাবলো এই ফ্যাক্টরিতে ওকে হয়তো অফিসার -টপিসার কিছু বানানো হবে। ও বাড়িতে একটা ফোন করলো। সবার সাথে কথা বলছে এমন সময় ওর বাবা ফোনটা নিলো। বলল,কি তুমি একটা ফ্যাক্টরির সামনে দাড়িয়ে আছো? রকি বলল,হ্যা। বাবা বলল, তোমার পাসপোর্ট কেউ নিয়ে গেছে?রকি বলল,হ্যা। বাবা বলল, তোমার পেছন থেকে গাড়ি চলে গেছে? রকি বলল,হ্যা,তো। বাবা বলল, এখন থেকে তুমি ওই ফ্যাক্টরির কোনো অফিসার নয় একটা সাধারন চাকর এই বলে বাবা হাসতে লাগলো। রকি বাবা বলে জোরে একটা চিৎকার দিলো।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now