বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
জন্ম হউক যথার্থ্। এ যথাযথের মানে এখনও বুঝলামনা। জীবনের আর কিছুদিন বাকি। বারবার মনে হয় আমার আজই শেষ দিন। ছোট্টবেলার কথাগুলো কেমন জানি ছবির মত মনে হয় ফ্রেমে বাধা আছে। ইচ্ছে করে বারবার দেখি। কিন্তু অনুভূতিগুলো শুধু বাকি। আমি প্রহর গুনছি কবে আসবে সে দিন।
ছোট্ট বেলায় মনে করতাম কবে বড় হব। এ ছোট থাকা আর ভালো লাগেনা। বড় হওয়ার বড়ই স্বাদ। আজ সে স্বাদ আর ভালো লাগেনা।
তখন অভাবের জীবন কিন্তু কেমন জানি এত মজার ছিল এখন ভাবতে মনটা ভরে যায়। জীবনের স্বাদটুকু নেয়া দরকার ছোট্টবেলা থেকে। এর পর আর কিছু বাকি থাকবেনা।
যৌবন প্রেম আসে ভালোবাসা আসে। ভালোবাসার মধুর সান্নিধ্য পাগল করা অনুভূত, এ সব যেন ক্ষনস্থায়ী। যার কোন লেশমাত্র বাকি নায়। কিন্তু এর পিছনে জীবনের মুল্যবান সময়টুকু টুকরোটুকরো হয়ে যায়। বিন্দুমাত্র বুঝার উপায় থাকেনা। কেন যে এমন অনুভূতি আল্লাহ জানেন। জীবনের ভুল গুলো সে সময়ই হয়ে থাকে। আমারও তেমনই হয়েছিল। সে ভুলের মাশুল আজ অব্ধি দিয়ে যাচ্ছি।
নিজেকে না জানার কারণে জীবন থেকে ছিটকে পড়তে হয় অনেক দুরে।
আজ আমি সাত সমুদ্র দের নদীর ওপাড়ে বসে জীবনের ভুল গুলো খুজছিলা। আর খুঁজতে খুঁজতে পারিদিলাম জীবনের মুল্যবান সময়। মা-বাবা সবাইকে একে একে হারালা। জীবনের সুখটুকু কি বুঝতে বুঝতে হারালাম সব। আত্মিয়স্বজন সবার থেকে দুরে বহুদুরে। সবাই মনে করে আমি আছি মহা সুখে। সুখ কি তাকি তুমি বুঝবে।
মানুষের মনে এখন ভালোবাসার রেশটুকু নেই। মানুষ জানেনা ভালোবাসতে। লৌকিকতার আবরণে বন্ধি সবার মন-প্রা। কি ভাবে আগে যাবে তার প্রতিযোগিত। এর মধ্যে মৃত্যু হয় মানবতা। এ মৃত্যুর মিশিলে হারিয়ে যাচ্ছে মায়ামমত, আদর ভালবাসা সব। আমিই সব এর মধ্যে হারিয়ে যাচ্ছে আমিই নিজেই। কি পেলাম আর কি বা পাবো তার কোন হিসাব নেই। না মানুষ তার হিসাব করতে পারে।
এরই মধ্যে জীবনের প্রদিপ নিবে যায়। কি পেল আর কি না পেল তার হিসেব অপুর্ন থেকে যায়। মিথ্যা অহংকার, ধন-দৌলতের লালসা, অসম প্রতিযোগিতা মানুষকে মানুষ রাখেনা। মানুষ দানবের বেশেই চলে যায় না ফেরার দেশে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now