বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জঙ্গলের দিকে দিল দৌড়

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X জঙ্গলের দিকে দিল দৌড় ঘটনা টা আমার আম্মুর কাছ থেকে শোনা । আম্মু তখন অনেক ছোট । আমি আম্মুর হয়ে বলছি - আমাদের বাড়ির বর্ণনা টা একটু দেই, বাড়ির পাশে ছিল একটা ঘন জঙ্গল, তার পাশে ছিল মাঠ, পুকুর ইত্যাদি । জঙ্গলের ভিতরে ছিল একটা শিমুল গাছ । জঙ্গল থেকে দুরে আরও দুটি বড় শিমুল গাছ ছিল । গাছগুলোকে সবাই ভুতুরে গাছ বলেই জানত । এবার ঘটনায় আসি, আমার বয়স তখন ১৩ কি ১৪ হবে । আমরা এবং আমাদের চাচা, কাকারা একসাথে থাকতাম । আমার এক চাচির সারা শরীরে অনেক ব্যাথা ছিল যে জন্য সে একা একা চলাচল করতে পারতনা। সে কোথাও গেলে তার সাথে একজনকে যেতে হত । একদিন রাতের বেলা সে বাথরুমে যেতে চাইলে আমি তার সাথে যাই । গ্রামে সাধারণত বাথরুম থাকে বাড়ি থেকে অনেক দুরে । আমাদের বাথরুম টা ছিল জঙ্গলের দিকে । আমি চাচিকে ধরে ধরে নিয়ে গেলাম বাথরুমের দিকে । সে যখন বাথরুমের কাছাকাছি গেল তখন যেটা হল সেটা আমি এখনও বিশ্বাস করতে পারিনা । সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জঙ্গলের দিকে দিল দৌড় । আমি ভয় পেয়ে গেলাম, ভাবলাম এটা কিভাবে সম্ভব । যে একা কিছু করতে পারেনা সে কিভাবে আমাকে ধাক্কা মেরে দৌড় দিল ? আমি গিয়ে সবাইকে বিষয়টা বললাম । সবাই জঙ্গলের দিকে খুজতে চলে গেল, সাথে আমিও গেলাম । সে সময় টর্চ লাইট ছিলনা । সবাই মোমবাতি, কুপি সাথে নিয়ে গেল । খুজতে খুজতে সবাই একসময় জঙ্গলের ভিতরের শিমুল গাছটার কাছে গেল । গিয়ে দেখল চাচি গাছটার গোঁড়ায় অজ্ঞান হয়ে পড়ে আছে । সবাই তাকে কাঁধে করে বাড়ি নিয়ে গেল । জ্ঞান ফিরার পরও সে ঘটনা সম্পর্কে কিছু বলতে পারলনা । পরে একটা কবিরাজ আনা হল । তারপর কবিরাজ যেটা বলল সেটা হল, এই বাড়ীতে একটা ভাল জিন এবং ঐ শিমুল গাছটায় একটা খারাপ জিন বসবাস করে । শিমুল গাছটার জিন সবার অমঙ্গল করতে চায় এবং বাড়ির জিন তার খারাপ কাজে বাধা দেয় । খারাপ জিন আমার চাচিকে মেরে ফেলতে চেয়েছিল । সে জন্য তাকে বাথরুমের সামনে থেকে ধরে নিয়ে গিয়েছিল । খারাপ জিন টা যদি চাচিকে গাছের উপর তুলতে পারত তাহলে চাচিকে বাঁচানো যেত না। ভাল জিন চাচিকে গাছের উপর তুলতে দেয়নি এবং তাকে মারতে দেয়নি ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৩ জন


এ জাতীয় গল্প

→ জঙ্গলের দিকে দিল দৌড়
→ জঙ্গলের দিকে দিল দৌড়

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now