বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

যখন আসবে আল্লাহর সাহায্য

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান (০ পয়েন্ট)

X আল্লাহর কাছে চাইতাম অন্তত পৃথিবীর কোনও একটা স্থানে যেনো মুসলমানদের বিজয় দান করেন। বিশাল পৃথিবীর যেকোনো গলি ঘুপচি হলেও যেনো হয়। আল্লাহ বিজয় দিলেন এমন একটা জায়গায় যা নিয়ে সারা বিশ্ব, ইহুদীবাদী ও পশ্চিমা মিডিয়া এমনকি নামধারী মুসলিম যারা মিডিয়ায় কাজ করে তারাও জঙ্গীবাদ জঙ্গীবাদ নিয়ে চিল্লাইত আমেরিকার সুরে সুর মিলিয়ে। আল্লাহ সেই আফগানিস্তানে পরাশক্তিকে নাস্তানাবুদ করে লেজ গুটাতে বাধ্য করলেন। জঙ্গীবাদ নিয়ে যারা চিল্লাইত তাদের কাছে জিজ্ঞেস করতে মন চায় এই শব্দের উদগাতা স্বয়ং আমেরিকা যেখানে তাদের কথিত তালেবান জঙ্গীদের সাথে বসেছে মিটিং করেছে এখন ইনারা কি করবেন? আমেরিকা তো তালেবানদের কাছেই আফগানিস্তানকে ফিরিয়ে দিয়ে চলে যাচ্ছে! আই এস নামক ইসরাইলের তৈরি করা সংস্থাকে তালেবানরা কখনও সাপোর্ট করেনি, এখানেই তাদের মকবুলিয়তের এবং দৃষ্টির স্বচ্ছতার প্রমাণ পাওয়া যায়। বিশ্বের অন্যান্য মুসলিম জনপদের চেয়ে আফগানদের চরিত্রের অনুতম পার্থক্য হচ্ছে তারা কখনও তথাকথিত আধুনিক কিংবা ধর্ম নিরপেক্ষতার নামে মডারেট হতে চায়নি। ইসলামের মৌল শিক্ষাকে আকড়ে ধরে রাখতে চেয়েছিল। দ্বীনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে সামান্যতম ছাড়ও দিতে চায়নি। আল্লাহ তাই তাদেরকে বিজয় দিয়েছেন। অনেকেই সুশীলগীরি দেখাতে এসে বলবেন, এই চুক্তির আড়ালে অন্য উদ্দেশ্য আছে, মুল্লারা বুঝেনি ইত্যাদি ইত্যাদি। আড়ালে কি আছে তা আগামীতে বুঝা যাবে। কিন্তু বর্তমান বিজয়কে বিজয় বলতে আপনার এত আপত্তি কেনো? নব্বুইয়ের দশকে কান্দাহারে ফরাসি পত্রিকা লা মন্ডের একজন সাংবাদিক এক আফগান কিশোরকে দেখলেন মনযোগ সহকারে সূর্যের দিকে তাকিয়ে কী যেনো দেখছে। সাংবাদিক জিজ্ঞেস করলেন, এই, তুমি ওদিকে তাকিয়ে কী দেখছ? কিশোর বললো, সূর্যকে দেখছি। ভেতরে কী আছে, কিভাবে এত আলো পাঠায় পৃথিবীতে তা দেখছি। অবাক সাংবাদিক বললেন, কিন্তু তাতে তোমার চোখের ক্ষতি হতে পারে। কিশোর উত্তরে বললো, আমাদের হবেনা। আমরা তাকিয়ে অভ্যস্তই আছি। আমার বাবাও এভাবে মাঝেমধ্যে তাকিয়ে তাকিয়ে সূর্যকে দেখতেন। ফরাসি সাংবাদিক দেশে ফিরে গিয়ে লিখেছিলেন, যারা সূর্যের দিকে তাকিয়ে থাকার বুনো অভ্যাসে অভ্যস্ত তাদেরকে পৃথিবীর কোন শক্তিই পরাজিত করতে পারবেনা। #সাইমুম সাদী


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৮ জন


এ জাতীয় গল্প

→ যখন আসবে আল্লাহর সাহায্য

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now