বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জিতছেন ভাই

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ARIF (০ পয়েন্ট)

X জিতছেন ভাই জিতছেন। কথাটা শুনে অবাক হয়ে তাকালাম। আমার সাথেতো কোন মেয়ে নাই, তাহলে জিতলাম কীভাবে? পরে খেয়াল করে দেখলাম দোকানদার আমার সাথের বন্ধুকে বলতেছে, "জিতছেন ভাই জিতছেন।" আমি মোবাইলে চ্যাটিং নিয়ে ব্যস্ত ছিলাম। সেজন্য তখন দেখিনি। এখন রিক্সায় উঠে তারেকের হাতে কী দেখতে চাইলাম। দেখি সে তার গার্লফ্রেন্ডকে গিফ্ট করার জন্য ওড়না কিনছে। জিজ্ঞেস করলাম কত নিছে? বলল তেরোশত টাকা। শুনে আমি কিছুক্ষন হা করে ছিলাম। পাঁচশত টাকার উপরে এই ওড়না হবেনা। তার উপর কোন মহিলা মার্কেটে আসলে পাঁচশত টাকার নিচেও কিনা যেত। তাইতো বলি দোকানদার কেন বলল, "জিতছেন ভাই জিতছেন।" রিক্সা থেকে নামার পর তারেক ভাড়া দিল পনেরো টাকা। রিক্সার ড্রাইভার বলল, "ভাই আর পাঁচ টাকা বাড়িয়ে দেন। রাস্তা ভাঙ্গা ছিল।" তারেক রেগে গিয়ে বলতেছে, "রাস্তা ভাঙ্গা সেটা আমি কী করব? সরকারকে বলেন রাস্তা ভালো করে দিতে।" আমি তারেকের হাতে থাকা মানিব্যাগ ছুঁ মেরে নিয়ে গেলাম। আরেকটি দশ টাকার নোট রিক্সাওয়ালাকে দিয়ে বললাম, "ভাই আপনি যান।" তারেক বলতেছে, "এটা কী করলি? আমার পাঁচ টাকা দেয়াই ভালো ছিল, তুইতো দশ টাকা বেশি দিলি। " উত্তরে বললাম, "শালা, গার্লফ্রেন্ডের জন্য পাঁচশত টাকার ওড়না তেরোশত টাকা দিয়ে কিনে জিতলি। আর রিক্সাভাড়া পাঁচ টাকা বেশি হলে গাঁয়ে লাগে? ওদের পাঁচ টাকা কম দিয়ে তুই জিততে চাস? পারলে দোকান থেকে পাঁচশত টাকার কাপড় চারশত টাকা দিয়ে কিনে বলিস জিতেছিস।"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৫ জন


এ জাতীয় গল্প

→ জিতছেন ভাই

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now