বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জীবনটা সিনেমা নয়!

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান MD.Belal Hosan (০ পয়েন্ট)

X ২৩ ই এপ্রিল ২০১০ রাত তখন এগারটা।ঝুম ঝুম বৃষ্টি।ফোন দিলাম তোকে। - দোস্ত এই বৃষ্টিতে খুব ভিজতে ইচ্ছা হচ্ছে। - তো ভিজ।কেউ মানা করছে। - আমি তো সেজেগুজে ভিজব।হলুদ রং এর শাড়ি,পায়েল থাকবে পায়ে। কিন্তু একটা জিনিস এর অভাবে ভিজাটা মাটি হয়ে যাবে। - কি? - গোলাপ ফুল। - এই বৃষ্টির রাতে তুই গোলাপ কই পাবি। - এমনি বললাম। বয়ফ্রেন্ড থাকলে নিশ্চয়ই এনে দিত। - পাগলে পাইছে। - কি আর করা।এখন রবীন্দ্র সঙ্গীত শুনেই বৃষ্টি উপভোগ করি। - আমি তাহলে রাখি।আমার এক বন্ধু ফোন করছে। - বাই রাত তখন বারটা পাচ। মানে ২৪ এপ্রিল। হঠাত তোর ফোনে ঘুম ভাঙ্গে। - জানলা দিয়ে দড়ি পেঁচিয়ে একটা ব্যাগ ফেল।[ নিচে তালা লাগানো থাকে তাই বাইরের কেউ আসলে চাবিও ব্যাগ দিয়ে দেওয়া হয়] - কেন? - ফেলতে বললাম। ফেলবি। [ ব্যাগটা ফেললাম। ] - কিরে এটা কি? - গোলাপ ফুল।ইচ্ছা মত ভিজ এবার। তুই চলে গেলি।চোখের পানি আমার নয়ন বেয়ে নামতে লাগল।তুই কিরে। ২৩ ই মে,২০১১ ভার্সিটি থেকে পিকনিক যাবে সবাই।বোটানিক্যাল গার্ডেন। সবাই আমাদের বিবিএ ফ্যাকাল্টি থেকে হেটে হেটে যাচ্ছে।তুইও ছিলি।একা হাটতেছিলি।কাল রং এর শার্ট। সাথে জিন্স প্যান্ট। আমি তোর দিকে কতবার তোর দিকে তাকাইছি জানছ।জানস না হারামি ।একা একা না হেটে আমার সাথে হাটলে কি দোষ হত।না সাহেবের ভাব কত । ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ কত আশা ছিল তোকে নিয়ে ঘুরব।তোকে মনের কথা বলব।না ঘুরলি না।কি বলছিলি মনে আছে। আমার আছে।বন্ধুদের নিয়ে ঘুরবি। কিন্তু তুই ঘুরিস নি।আমার সাথেও ঘুরলি না।কেন কি সমস্যা।তোর থেকে কোন মেয়ে কোন কিছু জিজ্ঞাস করতে আসলে আমার কি যে রাগ হয় জানিস। ৪ ই অক্টোবর, ২০১৩ আব্বু ট্রান্সফার হয়েছে।ঢাকা চলে যাবেন।আমার ও বিবিএ শেষ হয়েছে।আব্বু বলছে NSU থেকে এমবিএ করতে।তুই শুধু একবার ভালবাসি বলতি আমি তোকে নিয়ে পালিয়ে যেতাম। তুই কি বললি " ভাল তো।"কেন বলতে পারলি না "যাইছ না।এমবিএ এখান থেকে কর" রুমা ডায়েরি বন্ধ করতে যাবে এমন সময় ডায়েরির একটা পাতায় চোখ আটকে গেল। ২ ফেব্রুয়ারি, ২০১৩ তুই কি ভাবছ আমি তোকে পছন্দ / ভালবাসি না কেন। ভালবাসি না কে বলছে।ভালবাসি। কিন্তু বলি নাই।জানি বললে তুই সব ছেড়ে ছুড়ে চলে আসতি।কিন্তু আমি তোকে কিভাবে সুখি রাখব বল।আমি পরিবার এর দ্বিতীয় ছেলে।কি করব বল।তোকে মিথ্যা আশা দিয়ে কি নিজের কাছেই ছোট হয়ে যাব। ভাল থাকিস।কখনো এই পেইজ চোখে পড়লে কল দিস ০১৮১******* কল দেয় রুমা ঐ নাম্বারে। - হ্যালো হাসান সাহেব আছেন? - না ও তো বাইরে।আপনি কে? - আমাকে চিনবেন না।আপনি উনার কি হোন? - স্ত্রী। ফোন কেটে দেয়।চোখ যেন ঝাপসা হয়ে আসে।চশমা খুলে চোখ মুছে।এমন সময় রুমার ছেলের ডাক - আম্মু এদিকে আস তো।অংকটা কেন জানি মিলছে নাহ। - কই দেখি তো। জীবনটা সিনেমা নয়।সমসময় নায়ক নায়িকার নাটকীয় মিলন হয় না।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

→ জীবনটা সিনেমা নয়!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now