বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জীবনটা রোম্যান্টিক মুভি নয়

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X জীবনটা রিয়াজ শাবনুরের রোমান্টিক মুভি নয় জীবন হলো অালমগীর শাবানার কষ্টের সংসার। জীবনে অনেক ধাক্কা খাবে , হোঁচট খাবে, পড়ে যাবে, শরীর ক্ষতবিক্ষত হবে, সবাই আঘাত করতে থাকবে তোমাকে...! কিন্তু হেরে গেলে চলবে না!!! আবার উঠে দাঁড়াতে হবে। ব্যাথা,দুঃখকে সঙ্গী করেই দৌড়াতে হবে। . সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না তা তৈরি করতে হয়। পৃথিবীতে অাজ যারা বিখ্যাত তারা সবাই ছিলো সাধারন পরিবারের যেমন বিল গেটস। বিল গেটস একবার ব্যাংক থেকে কয়েক লক্ষ টাকা লোন চেয়েছিলেন কিন্তু ব্যাংক তা দেয়নি এর কয়েক বছর পর বিল গেটস সেই ব্যাংকটি কে কিনে ফেলে। এটাই তে জীবন,,,, কেউবা কারোর কাছে প্রতারিত হয়ে জীবন কে থামিয়ে রাখে কেউবা কারোর ধোকার শিকার হয়ে জীবন কে শেষ করে দিতে চায় কিন্তু এটা হয়তো কেউ জানে না জীবন যুদ্ধে লড়াই করে ঠিকে থাকার নামই জীবন। মরে গেলে তো সব শেষ মনের মধ্যে জেদ তৈরি করুন দেখিয়ে দেন তাদের কে অাপনিও পারেন। . পৃথিবী সোনার চামচ মুখে নেয়া ননীর পুতুলদের চায় না। পৃথিবী গোবরের মাঝে পদ্মফুল খুজে বেড়ায়। পৃথিবী অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনকে ‘হিরো’ বলতে কুণ্ঠাবোধ করে....! কিন্তু সামান্য বাসের হেল্পার থেকে উঠে আসা রজনী কান্তকে নির্দ্বিধায় ‘সুপারহিরো’ বলে। পৃথিবী সামনের সারিতে বসে থাকা বিড়ালদের চায় না। পৃথিবী তাদেরই চায় যারা সকল প্রতিকূলতাকে তুচ্ছ করে বাঘের মত পেছনের সারি থেকে সামনে উঠে আসে। যেমনটা পৃথিবী সেরা অলরাউন্ডার মাশরাফি কজ,দ্যা ওয়ার্ল্ড ইজ অনলি ফর ফিটেস্ট এন্ড ফাইটারস,,,,, আত্মতৃপ্তি বড় জিনিস। স্রোতের প্রতিকূলে নৌকা চালিয়ে সবার আগে নদী পার হওয়ার মজাই আলাদা। তখন ওই আত্মতৃপ্তির সুখ টার সাথে পৃথিবীর কোন সুখেরই তুলনা হয়না। বিল গেটস, মাশরাফিরা যদি পারে স্রোতের প্রতিকূলে নৌকা চালিয়ে সবার অাগে নদী পার হতে তাহলে অামরা কেন পারবো না। অব্যশই পারবো ! মনের মাঝে বিশ্বাস তৈরি করুন নিজের প্রতি নিজে বিশ্বাস রাখুন অামি পারবো হ্যাঁ অামরা পারবো। . নিজের লক্ষে অটল থেকে পথ চলা শুরু করুন কেউ যদি অাপনার সেই লক্ষে দেয়াল হয়ে দাড়ায় তাহলে সেই দেয়াল কে ভেঙ্গে টুকরো করে দেন। দেখবেন অাপনি সফল হবেন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৬ জন


এ জাতীয় গল্প

→ জীবনটা রোম্যান্টিক মুভি নয়

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now