বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জীবনটা কম এরকম হল(পর্ব৩)

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Eshrat Jahan (০ পয়েন্ট)

X রিয়ান বাড়িতে গেল।দেখলো তার বাবা একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন।সে কিছু না বলে নিজের রুমে যেতে লাগলো।বাবা ডাকলেন রিয়ানকে।রিয়ান তার বাবার কাছে যেয়ে বলল,"কি হয়েছে?" রিয়ানের বাবা একটা কাগজ দেখিয়ে বললেন,"এটা কি?" রিয়ান কাগজটা ভালো করে দেখল।দেখল ওই চিঠিটা।মেয়েটার নাম রিমিকা।রিয়ান কি বলবে কিছু বুঝতে পারছে না।বাবা বললেন,"কিছু বলছ না কেন?এইটা কি?" রিয়ান মাথা নিচু করে বলল,"ইয়ে মানে" "মানে কি?আজকাল দেখছি তুমি এইটাও কর।এই তুমি এসব করবে আর আমি তোমাকে ছেড়ে দিব এটা তুমি ভেবেছ?তুমি জানো না এসব আমি একদম পছন্দ করি না?কি জানো না?" রিয়ান কিছু বলছে না।বাবা ধমক দিয়ে বললেন,"কি হল?কিছু বলছ না কেন?" রিয়ান এখনো মাথা নিচু করে আছে।সে আস্তে আস্তে বলল,"আমি জানি।" "জানো?" এই বলে তিনি কাগজটা রিয়ানের দিকে ছুড়ে মারলেন।তারপর বাইরে গেলেন।রিয়ান কাগজটা হাতে নিল।ভাবল এই কারণ ছিল বাবার ফোন নাম্বার নেওয়ার।সে তার রুমে গেল।কিছুক্ষন পর বাবা এসে তাকে রিয়ানকে অনেক মারলেন।রিয়ান জ্ঞান হারিয়ে ফেলল।রিয়ানের যখন জ্ঞান ফিরলে তখন সে দেখল হাসপালের বেডে শুয়ে আছে।মাথায় খুব ব্যাথা করছে।মাথা ভাল করে তুলতে পারছে না।মাথায় হাত দিয়ে দেখল ব্যান্ডেজ।কয়েকদিন পর সে ঠিক হয়ে গেল।ভার্সিটির ভেতরে ঢুকার সাথে সাথেই রিমিকার সাথে দেখা।রিয়ান তাড়াতাড়ি রিমিকার চেহারা থেকে তার মুখটা ঘুরিয়ে নিল।কারণ রিমিকার দিকে তাকিয়ে থাকলে রিয়ান খেয়াল হারিয়ে ফেলে।বিকেলে রিমিকা কোথাও হয়তো যাচ্ছে।রিয়ান একটা ছাদের উপর থেকে একটা কাগজ রিমিকার দিকে ছুড়ে মারলো।রিমিকা কাগজটা হাতে নিয়ে ভাজটা খুলে দেখলো একটা কবিতা।রিমিকা ভাবলো কে দিল?সে আশেপাশে সব জায়গায় তাকাল।কিন্তু কাউকে দেখল না।রিয়ান এই জন্যই ছাদে থেকে ছুরে মেরেছিল।যাতে মারার সাথে সাথে লুকানো যায়।রিমিকা ভাবল এই কবিতা কে দিল আর এটা দেওয়ার পিছনে কি কারণ?কি কাহিনী আর কি লেখা আছে এই কবিতায়।রিমিকা কবিতা পড়তে লাগলো।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now