বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রিয়ানের মন খারাপ হয়ে গেলো।কি করবে বুঝতে পারছে না।পরদিন বিকেলে রাস্তায় হাঁটতে বের হল রিয়ান।রিমিকার সাথে দেখা হল।রিয়ান বলল,"রিমিকা।প্লিজ বিশ্বাস কর আমায়।"
"হ্যা হ্যা দেখেছি আপনাকে।মারামারি করায় দক্ষ আপনি।আরেকদিন তো আপনার মারামারি দেখেছি।একদম নায়কের মত মারামারি করেন।আপনি কি কোনদিন কাউকে সাহায্য করেছেন?আমার তো মনে হয় কাউকে করেননি।আপনার হৃদয়ের ভেতরের সততা তো আমি দেখি না।মুখ দেখলেই বোঝা যায় কে কিরকম।শুনেছি আপনি বলে পড়ালেখায় খুব ভালো।তো ভালো স্টুডেন্ট হয়ে এরকম কেন আপনি?"
তারপর রিয়ানের দিকে তাকালো রিমিকা।আবার বলতে থাকলো।বলল,"এই কিছু বলেন না কেন?আজকে আবার কারো সাথে কিছু করতে যাচ্ছেন নাকি?আপনার বাবা মা বলে শিক্ষিত ।সে হিসেবে আপনি অবাধ্য ছেলে হয়েছেন।আমি এখন যাই।"
রিয়ান কিছু বলল না।হৃদয়ে একরাশ কষ্ট চেপে রেখে গেল বাড়িতে।বাবার রুমে ঢুকলো রিয়ান।দেখল মা শুয়ে থেকে বই পড়ছেন।রিয়ান মার কাছে যেয়ে বলল,"মা।"
মা রিয়ানের দিকে তাকিয়ে বললেন,"কি বল বাবা?"
"মা আ"
পুরু কথা বলতে পারল রিয়ান।তখনই বাবা এই বলল,"এই তুমজ এই রুমে কি করছ?যাও এই রুম থেকে বের হয়ে।আর কোনদিন এই রুমে আসবে না।"
রিয়ান নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিল।খুব কষ্ট লাগছে তার।চোখ দিয়ে অশ্রু পড়তে লাগলো রিয়ানের।বাবা বাড়ি থেকে বের হলেন ।রিয়ান দেখল।রান্না ঘরে গেল রিয়ান।বলল,"মা।"
মা রিয়ানের দিকে তাকিয়ে বলল,"কি?"
"আমার কিছু টাকা লাগবে।"
"কেন?"
"একটা শার্ট কিনবো।"
"ও।কখন কিনতে যাবে?"
"এখন।তাড়াতাড়ি দাও মা।বাবা আসতে পারে।"
মা তাড়াতাড়ি টাকা বের করে দিন রিয়ানকে।রিয়ান টাকা নিয়ে মার্কেটে গেলো।একটা শার্ট কিনলো।বাবা বাড়িতে আসলে মাকে বলল,"শোনো রিয়ানকে কালকে কি বলতে চাইছে সেটা কি তোমাকে বলেছে?"
মা চুপ হয়ে গেলেন।বাবা বললেন,"বল।"
"ও টাকা চাইলছিল।"
"কি করবে টাকা দিয়ে?"
"একটা শার্ট কিনবে বলেছিল।"
"ওর কি শার্ট নাই?আর শোনো ওকে বল কোনো একটা জব করতে।আমি আর ওর খরচ বহন করতে পারবো না।ভালো স্টুডেন্ট।জব সহজে পেয়ে যাবে।"
এই বলে বাবা চলে গেলেন।রিয়ান বাড়িতে এসে সোজা নিজেররুমে যেতে লাগলো।মা তাকে ডাক দিল।রিয়ান বলল,"কি?"
"তোর বাবা-"
"বাবা কি বলেছেন?"
"তোর বাবা তোকে একটা জব করতে বলল।তোর আর খরচ বহন করতে পারবে না।"
"কিন্তু আমি তো পড়ালেখা করছি।আমি ইঞ্জিনিয়ার হতে চাই।"
"তাতো হবিই।কিন্তু সাথে একটা জব কর।তাহলে তোর ভালো হবে।"
রিয়ানের মন খারাপ হয়ে গেল।মা বললেন,"দেখ বাবা মন খারাপ করিস না।একটা জব পেয়ে যাবি।"
রিয়ান দেখল মার চোখে পানি।মা চলে গেলেন নিজের রুমে।
কয়েকদিন পর।
রিয়ান একটা জব পেয়ে গেলো।রাইমা রিয়ানের রুমে এসে বলল,"ভাইয়া তুমি তো একটা জব পের গেলে।আমাকে কিছু দিবে না টোনার টাকা দিয়ে?"
"কি চাস?"
"আই-ফোন।"
"কি?আই-ফোন?"
"হ্যা আই-ফোন।আচ্ছা আই-ফোন কিনে না দিলে অন্যকোন ফোন কিনে দাও।"
"তুই যা তো এখান থেকে।"
রাইমা বাইরে গেল।রিয়ানও বাইরে গেল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now