বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জীবন থেকে শিক্ষা এবং শিক্ষার জন্য জীবন

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Mst.Faujia Alam (০ পয়েন্ট)

X ফেসবুকের টাইমলাইন আসার পর ডায়েরী লেখা স্টপ হয়ে আছে। কেউ একজন আমার ডায়েরীর শেষ পাতায় লিখে দিয়েছিল ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখ। সে জানে না আমি ভালো আছি কিনা,আর আমিও জানি না সে ভালো আছে কিনা। তবুও একে অন্যকে আকাশের ঠিকানায় চিঠি লিখে দিয়ে যাচ্ছি। তাছাড়া আর কিই বা করতে পারি? যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না,মন ছুঁটলে তাকে আর ফেরানো যায় না। আমাকে আপন করে তুমি চলে গেছো বন্ধু বহুদূর। জীবনে প্রতিটি সকাল থেকেই নতুন করে শুরু করার প্রেরনার একটি আশা নিয়েই ঘুমানো হয়। আজ হয়নি কাল হবে। কাল হলে পরের দিনের চিন্তা অথচ সময় বয়ে চলে আপন গতিতে। আজ তুমি আর নেই কিন্তু তোমাকে তুমি করেই আজও আমি ডাকি। আমার বিদ্যালয়ের ছেলেমেয়েরা বলে ম্যাডাম সবার থেকেই আপনি ভিন্নধর্মী। আপনার পোশাক পরিচ্ছদ,হাসি,অলংকার, হয়ত খুব দামী নয় কিন্তু অন্তরিকতার সাথেই পরিধান করে থাকেন। আমরা আপনার ক্লাস করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করি। আপনি এসেই ক্লাসটাকে যেভাবে হ্যান্ডেল করেন আর বাড়ির কাজ প্রতিদিন দিয়ে আমাদের একটা অভ্যাসে পরিণত করে তুলেছেন। আমরা প্রতিদিনই নতুন নতুন কিছুর সাথে পরিচিত হই আপনার মাধ্যমে,মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে। আমি খুব লজ্জা পেলাম। আসলে আমি ত এক নম্বর ফাঁকিবাজ শিক্ষক। বছরের প্রথম দিনই বলে দিয়েছি ৪৫ মিনিট পড়তে হবে না। শেষের ৫/৭ মিনিট আমাকে দিবে। আর প্রতিদিন পড়তে পড়তে যেদিন ক্লান্ত লাগবে আমায় বলবে সেইদিন পড়াবো না কিন্তু ৪৫ মিনিট শিক্ষামূলক কিছু করতে হবে এবং সেটার দায়িত্ব কিন্তু তোমাদেরই বহন করতে হবে। এভাবেই অন্যের ছেলেমেয়েরা আমার কাছে আমাদের কাছে নিজের ছেলেমেয়ে হয়ে উঠে। আজ সকালে আমার বাবা আমার কাছে তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত মার্কশীট গুলো জমা দিল আর বললো যত্ন করে রেখে দিও। দেখলাম স্যারদের কমেন্ট আরো ভালো কর, অথবা আরো যত্নবান হও। দেখলাম অংক এবং ইংরেজিতে বরাবরই টেনেটুনে পাশ করেছি। য়ার মানে স্বাভাবিক এই দুটোতেই আমি বরাবর এক্কেবারে খাসা কাচা। যদিও চাকরী করছি স্কুলে তবুও এখনো আমি কাচাই রয়ে গেলাম। পাকাপাকিভাবে পাক্কা আদৌ হতে পারবো না। স্কুল জীবন কতটা মধুর ছিল এটা প্রতিটি শিক্ষার্থীরাই জানে। স্কুলের প্রধান যদি চরিত্রবান না হয় তাহলে সেই প্রতিষ্ঠান ধীরে ধীরে অযোগ্য হয়ে পড়বে। চরিত্রবান বলতে এখানে মন্দের সকল দিকের কথাই বলেছি। প্রধানের হাতেই চাবিকাঠি। সে ঠিক ত সব ঠিক। আর এই প্রসঙ্গ না বলি কারন হেডবাবু রা আবার মাইন্ড করতে পারেন। আজ এই পর্যন্তই।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৩ জন


এ জাতীয় গল্প

→ জীবন থেকে শিক্ষা এবং শিক্ষার জন্য জীবন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now