বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
জীবন মানে কি?
ক্লাশ টু তে পড়া একটি বাচ্ছাকে যদি জিঙ্গাস করা হয়, জীবন মানে কি?
সে বলবে "পানি" কারণ সে শুনেছে পানির অপর নাম "জীবন"
,
ঠিক একই প্রশ্ন যদি ক্লাশ ফাইভে পড়া কাউকে জিঙ্গাস করা হয়, জীবন মানে কি?
,
সে হা করে তাকিয়ে থাকবে!ভাববে এইটা আবার কেমন প্রশ্ন?
,
এসএসসি পাশ করা পরিক্ষাথি কে যদি প্রশ্ন করা হয়,, জীবন মানে কি?
,
সে বলবে- পড়াশুনা করা, খেলাধুলা করা, আড্ডা দেওয়া..
কিন্তু অনার্স শেষ করার পরে যদি ঐ মানুষটাকে প্রশ্ন করা হয়, জীবন মানে কি??
,
সে বলবে- জীবন খুব কঠিন!নির্দিষ্ট সংঙ্গা কিভাবে দিবো..শুধু এতোটুকুই বলবো-জীবন মানে এখন ঘুষ দিয়ে চাকরি নাও,পরে নিজে ঘুষ খাও।
,
সংসার জীবনের হাল দরা মানুষটাকে যদি প্রশ্ন করা হয়, জীবন মানে কি?
সে হাসতে হাসতে বলবে, রোজ কাজের উদ্দেশ্যে সকালে বেরিয়ে যাওয়া আর সন্ধ্যায় বাসা ফেরা। মাসশেষে যে টাকার অংকটা পাই তাদিয়ে পরিবারের সকল মানুষের মুখে হাসি ফোটাটানোই জীবন।
,
আর একজন বৃদ্ধের কাছে যদি প্রশ্ন করা হয়, জীবনের মানে কি?সে চশমাটার গ্লাসে ফুঁক দিয়ে বলবে, জীবন মানে চশমা ছাড়া সবে-ই ঝাপসা..
ক্ষনিকের এই জীবন নিয়ে আমাদের কত আয়োজন। বহুমুখী এই জীবনের সংঙ্গাটা সবাই নিজের মতোকরে দিতে পারে।তবে বার্ধক্যের সাথে সাথে নিজের জীবনের সংঙ্গাটাও পরিবর্তন হয়ে যায়।
!
তবে আমার কাছে জীবনের সংঙ্গাটা খুবই ছোট...আজ ঘুমিয়ে গেলে,আগামীকালের ভোরটা আর নাও দেখতে পারি!
#আপনার_কাছে_জীবন_মানে_কী???
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now