বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমার ssc পরিক্ষা শেষ। হাতে অনেক সময়। তাই ভাবলাম এবার চিল্লায় (মসজিদে ৪০ দিন থাকা) যাব। যদিও করোনাভাইরাসের কারণে শেষ করতে পারিনি। তবুও এখানে থেকে অনেক কিছু শিখেছি।
চিল্লা ঠিক হলো পীরগঞ্জে। সেখানে আমারা ১৫/১৬ জন ছিলাম। সেখানে বেশ ভালোই সময় কাটছিল।
একদিন বিকালে আমরা ক'জন হাঁটতে বেরুলাম। তখন আমার এক সাথী তার পকেট থেকে একটা মুড়ানো কাগজ বের করলো। কাগজটা দেখে পাশের দুজন আর সে মুচকি হাসতে লাগলো আর ফিসফিস করে কি যেন বলতে শুরু করল। তাই আমি কৌতুহল হয়ে সেটার দিকে তাকাতেই চক্ষু ছানাবড়া!!......দেখি সেখানে একটা সিগারেটে।
আমি বললাম, "তোমার কাছে সিগারেট কেন? তুমি সিগারেট খাও? তুমি যান না সিগারেট খাওয়া গুনাহর কাজ?"
সে আমার কথা শুনে সিগারেট খাওয়ার পক্ষে যুক্তি দিতে লাগলো। আমাদের মাঝে সামান্য কথা কাটাকাটির পর আমি মসজিদ চলে আসলাম। কিছুক্ষণ পর আমার এক বন্ধুকে ঘটনা বললাম।
সে শুনে বলল, "আমাকে বলে কি লাভ। তুমি আমির সাহেবকে (চিল্লার শিক্ষক) বল।"
তারপর আমি সুযোগ বুঝে তা আমিরকে বললাম। তিনি তা শুনে চমকে উঠলেন। কিন্তু কাউকে কিছু বললেন না।
পরে মরাতে শুনলাম যে সে সহ আরো ৩/৪ জন ধূমপান করে! মোটামুটি সবাই আগে থেকেই জানতো তবে আমি জানতাম না।
..................
(চলবে)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now