বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আল্লাহ দয়াবান । সকল জীবের প্রতি তিনি দয়া দেখান । তিনি মানুষকে সকল জীবের প্রতি দয়া দেখাতে বলেছেন । জীবে দয়া করলে আল্লাহ খুশি হন । আল্লাহর দয়া পাওয়া যায় । মহানবি (স) বলেছন------
“পৃথিবীতে যা কিছু আছে সে সবের প্রতি দয়া কর, তাহলে আল্লাহ তোমাদের প্রতি দয়া দেখাবেন ।
আমাদের খোঁয়াড়ে হাঁস-মুরগি । গোয়ালে গরু-ছাগল । আঙিনায় বিড়াল-কুকুর থাকে। এদের সুখ-দুঃখ আছে । এরা আদর চায় । যত্ন চায় । সুখ চায় । শান্তি চায় । আমরা এদের আদর যত্ন করব । যত্ন নেব । মায়া করব । আঘাত করব না । কষ্ট দেব না । তাদের দিকে ঢিল-পাথর, ইট ছুড়ব না । এতে তাদের কষ্ট হয় । এদের কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্ট হন ।
অকারনে বিড়াল, কুকুর, হাঁস, মুরগি, ব্যঙ, পিঁপড়া, ফড়িং, চড়ুই কোন পশুপাখিকে কষ্ট দেব না ।আঘাত করবো না । ফড়িং- এর পায়ে সুতা বেধে খেলা করব না । ফড়িং ব্যথা পাবে । কষ্ট পাবে । পাখির বাচ্চা চুরি করে আনব না । এতে পাখির মা কষ্ট পাবে। পাখির বাচ্চা কাঁদবে । গরু ও মহিষের গাড়িতে বেশি বোঝায় দেব না । গাড়িতে বোঝায় বেশি দিলে গরু , মহিষের কষ্ট হবে ।
আমরা হাট-বাজার থেকে হাঁস-মুরগি কিনে আনি । এদের পা ধরে বাড়িতে নিয়ে আসি। মাথা নিচের দিকে থাকে । ফলে এদের কষ্ট হয় । খুব ব্যথা লাগে । যন্ত্রনায় ছটফট করতে থাকে । কাঁদতে থাকে । এটা খুব অন্যায় কাজ । এভাবে কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্ট হন । গুনাহ হয় । অতএব, আমরা এদের কষ্ট দেবনা । এদের ডানা গুলো ধরে আস্তে করে বাড়িতে নিয়ে আসবো । তাহলে কষ্ট পাবে না ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আমাদের সকলের উচিত , এদের প্রতি দয়া করা ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now