বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
নাম তার মায়াবী। নামটা শুনলেই মায়ায় সবার মন জুড়িয়ে যায়। গায়ের রং দুধের মত। ঠোটগুলো গোলাপি রংয়ের। কাজল কালো চোখের চাহনি মনপ্রান কেড়ে নেয় যেন। এই দুনিয়ায় তার এক কুড়েঘর আর এক ফুফু ছাড়া আর কেউ নেই। ও প্রকৃতি খুব ভালবাসে। দুপুরের ক্লান্ত রোদে সবাই যখন অশান্ত মনকে শান্তি দিতে ঘুমকে দাওয়াত দিতে ব্যস্ত,তখন ওকে দেখা যাবে কোনো এক নির্জন পুকুরের পাড়ে বসে ফুলের নৃত্য আর পাখির গানে সুর মেলাচ্ছে। সবাই ওকে খুব ভালবাসে। নিয়মিত স্কুলে যেতে পারত না। কারন ওর ছিল ব্রেইন ক্যান্সার। প্রায়ই ওকে হাসপাতালে দৌড়াতে হত। টাকার অভাবে ভাল চিকিৎসা করতে পারছিল না।
সেদিন ছিল একুশে ফেব্রুয়ারি। সাতটায় প্রভাতফেরির মিছিল। নাস্তা না খেয়েই উত্তেজনার সাথে মিছিলে যোগ দেয়। সবার ভিড়ে আর ঠেলাঠেলিতে ও প্রায় পেছনে পড়ে যাচ্ছিল। হঠাৎ একটা ধাক্কা খেয়ে মুখ থুবড়ে পড়ে ও। রক্তে ভেসে যায় রাস্তা। সবাই ধরাধরি করে গাড়িতে উঠিয়ে রওনা দেয় হাসপাতালের দিকে। ১০মিনিটের রাস্তা পার হতেই ঝরে যায় একটি কুড়ি। মায়াবী গিয়ে জায়গা করে নেয় ওই দূর আকাশের নক্ষত্রের মাঝে।
আজো ঐ গ্রামের সবাই রাত হলেই আকাশের দিকে তাকিয়ে থাকে মায়াবীকে দেখবে বলে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now