বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সকাল বেলা ভালো একটা স্বপ্ন দেখছিলাম,,,,এমন সময় তন্নি ঘুমটা ভাঙিয়ে দিয়ে,
--ওই এতো বেলা করে ঘুমালে বাজারে যাবে কে??
--হুম,,আমিই যাব,,,, কিন্তু একটু পর,,,আর একটু ঘুমোতে দাও প্লিজ,,,,
--তুমি উঠবা?? নাকি আমি পানি ঢালবো??
তন্নির পানি ঢালার অপেক্ষা না করে আমি ঘুম ঘুম চোখে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম,,,,কারণ, এ মেয়েকে দিয়ে বিশ্বাস নেই,,,,।এর আগেও অনেকবার গায়ে পানি ঢেলে দিছে,,,,,
:
বাজার থেকে এসে,,,,
--ওই??
--কি??
--এইগুলো কি আনছো??
--কেন,,মাছ,,,,
--তা তো বুঝলাম,,,তা পচা কেন??আর এইগুলো কি কুমড়া আনছো! সব পচা,,,,এখনো বাজার'ই করতে শিখলা না,,,,,
এই নিয়ে তন্নি আমার সাথে ঝগড়া শুরু করে দিলো,,,,বুঝি না,,,সবসময় ছোট খাটো বিষয় নিয়ে ঝগড়া করে,,,,!!
তাই রাগ করে ছাদে চলে গেলাম সিগারেট খাওয়ার জন্য,,,,
আমার মন ভালো না থাকলে, সিগারেট খাই,,,,
:
একটা সিগারেট শেষ করার পর যখন আরেকটা ধরাতে যাব ওমনি,তন্নি আমার হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে ফেলে দিলো,,,,,
--ফেলে দিলা কেন??(রাগি চেহারায় আমি)
--ভালো করছি,,,ওমা!!ওই ভাবে তাকায় আছো কেন!!চোখ উঠায় ফেলবো। (একটা মুচকি হাসি দিয়ে তন্নি)
--দেখো, সবসময় এমন ফাজলামি করলে চলে না,,,,(আমি)
--ফাজলামির কি করলাম!!
--কি করলা মানে!!
--আচ্ছা,তুমি জানো না সিগারেট খেলে ক্যান্সার হয়!!
--তাতে তোমার কি!ক্যান্সার হলে তো ভালোই হয়,,,,তোমার রাগ দেখতে হবে না।
--সিগারেট কি আর আছে??
--থাকলে তোমার কি!!
--দাও,,,,
--না,আবার ফেলে দেওয়ার জন্য দেবো নাকি!!
--বললাম তো ফেলবো না,,,,আমি খাবো,,,
--কেন তুমি খাবা কেন??
--কেন আবার!!আমারও ক্যান্সার সৃষ্টি করতে হবে না!!
--ক্যান্সার সৃষ্টি করে কি হবে!!
--তারপর দুজনে একসাথে মরবো,,,,,
ইতিহাসের পাতায় লেখা থাকবে,"ক্যান্সার প্রেম,,,"
--হইছে আর ঢং করতে হবে না!
--আচ্ছা,তুমি কি সত্যিই বুঝো না,,,,,
--কি বুঝবো?
--এই যে তোমাকে রাগ করি কেন!!
--বুঝি তো!! ভালো বাসো না বলে রাগ করো,,,,
--না,তোমাকে ভালোবাসি বলেই তো রাগ করি,,,,
--তাহলে সবসময় আমার সাথে ঝগড়া করো কেন??
--তুমি বুঝি জানো না!! ঝগড়া, অভিমান এই গুলো ছাড়া ভালোবাসা হয় না!!
--হুম,,,জানি তো!! কিন্তু,তুমি তো সবসময় ঝগড়া করো,,,,
--তোমাকে ভালোবাসি বলেই তো ঝগড়া করি,,,
এইবার চলো, নাস্তা করবে,,,
--না,আমি করবো না,,,
--বুঝছি,এখনো রাগ কমে নাই,,,
ওকে, আমিই সরি,,,
এইবার তো চলো,,,
--যাব, তবে একটা শর্তে,,,
--কি শর্ত??
--আমার সাথে আর ঝগড়া করবা না,,,
--সরি,,,এই শর্ত আমি পালন করতে পারবো না,,,,এই শর্ত পালন করলে যে তোমার প্রতি আমার ভালোবাসা কমে যাবে!!!
:
অতঃপর কি আর করার এই ঝগড়াটে পাগলি বউটাকে নিয়েই সারাজীবন থাকতে হবে,,,
বড্ড ভালোবাসি যে পাগলিটাকে,,,!!
:
লেখাঃNirob Khan(বখাটে)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now