বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ফারাবী বাসার ঠিকানা sms এ দিয়েছিল...তাই বাসায় যেতে সমস্যা হয়নি....আমি দরজায় নক করলাম....কেউ একজন দরজা খুলে দিলো....
.
আমি তো অবাক হয়ে গেলাম...আমি কি ভুল ঠিকানায় আসলাম নাকি...এ তো সেই মেয়ে...নীলিমা...
.
নীলিমা : (সে অনেক টা অবাক হয়ে)......কি ব্যপার ...এর মধ্যে বাসাও খুজে বের করে ফেলেছেন...আপনারা ছেলেরা পারেন ও বটে..কোনো সুন্দরী মেয়ে দেখলেই পিছনে ঘুরতে শুরু করেন....
.
আমি : hlw ম্যাম....আপনি এত্তো বেশি বুঝেন কেন....আমি আমার বন্ধুর বাসা খুজতেছি....okk
.
নীলিমা : ধরা পরলে সবাই এমন কথায় বলে....সব বুঝি
.
আমি : একটু বেশি বুঝেন.....আচ্ছা এইটা কি ফারাবীদের বাসা
.
নীলিমা : ওহ এর মধ্যে সবার খোজ নেয়া হয়ে গেছে....
.
আমি : plzz দয়া করে বলবেন ফারাবী বাসায় আছে কিনা.....
.
নীলিমা : না নেই....যান এখান থেকে....(মুখে ভেচকি কেটে)
.
ফারাবী : নীলিমা কে এসেছে রে...ওহ স্বপ্ন তুই ……আয় ভিতরে আয়
.
আমি : (কি মিথ্যুক মেয়ে রে বাবা).......ভিতরে যাওয়ার সময়....এতো মিথ্যা বলেন কেন....আস্তে আস্তে...
.
নীলিমা ইয়াআ বড় বড় চোখ করে তাকিয়ে দেখল আমায়...কিন্তু ওর চোখের মায়ায় ডুবে যেতে ইচ্ছে করছিল....
.
ফারাবী : কিরে আসতে কোনো সমস্যা হয়নি তো
.
আমি : আসতে সমস্যা কিন্তু এইখানে এসে সমস্যা হইছে ...নীলিমা কে শুনিয়ে বললাম
.
নীলিমা রাগে গজগজ করতে করতে রুমে চলে গেলো.....
.
রাগলে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগে...হাসতে না জানি কত্তো কিউট লাগবে ......ও কি হাসে না নাকি......
.
ফারাবী : কিরে কি সমস্যা হইছিলো বল...
.
আমি : না কিছুনা..
.
ফারাবী : নীলিমা এইখানে একটু চা দিয়ে যা তো
.
নীলিমা : পারবো না ...বানিয়ে নাও
.
ফারাবী : কিছু মনে করিস না ..আমার ছোট বোন....অনেক রাগী আর জেদী.....আর দুষ্টু...একটু তেই রাগ এ শেষ....সবার আদরে একটু এমন হইছে..কিন্তু ওর মনটা অনেক ফ্রেস....কিন্তু হটাৎ কি নিয়ে যে রেগে গেলো....দাড়া দেখছি
.
আমি : কতটা যে রাগী তা আমার থেকে ভালো আর কে বলতে পারে....( মনে মনে)
.
একটু পর ফারাবী চলে এলো...
.
ফারাবী : আসতেছে...চা নিয়ে...ও অনেক রাগলে ও একটুতেই ভেঙে যায়....পাগলী একটা
.
আমি : হুম্ম পাগলী তো বটেই ..কিন্তু তোর এই পাগলী কে যে আমার অনেক ভালো লেগে গেছে...(মনে মনে)
.
ফারাবী : কি রে কি ভাবছিস
.
আমি : না কিছুনা.....বল...আন্টি আঙ্কেল কই
.
ফারাবী : আব্বু অফিস এ আর আম্মু আসতেছে
.
নীলিমা : ভাইয়া এই নে চা
.
ফারাবী : নীলিমা বস ....এ হচ্ছে আমার বন্ধু স্বপ্ন
.
নীলিমা : hmmm
.
ফারাবী : hmm মানে কি...কথা বল ওর সাথে
.
নীলিমা : আসসালামু-আলাইকুম...
.
আমি : ওয়ালাইকুম আসসালাম...কেমন আছেন
.
নীলিমা : (আমার দিকে তাকিয়ে)...জি ভালো ..আপনি?
.
আমি : ভালো না.....আজকের দিনটা আমার অনেক ঝারির উপর যাচ্ছে
.
ফারাবী : কি বলিস...কেন……?
.
আমি : আর বলিস না দোস্ত ..একটা ঝাল মরিচ আজকে সারাদিন আমার উপর দিয়ে যে ঝর বইয়ে দিলো
.
নীলিমা : ( আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল) ...কি বললেন...ঝাল মরিচ
.
ফারাবী : আরে কি বলিস কিছুই বুঝতেছিনা....আর নীলিমা তুই এত্তো রাগ করছিস কেন?
.
আমি : কিছুনা দোস্ত ...( বলেই হাসতে লাগলাম )
.
নীলিমা : না কিছুনা...
.
আন্টি : কেমন আছো বাবা
.
আমি : আসসালামু -আলাইকুম আন্টি ……ভালো আছি …আপনি? ?
.
আন্টি : hmm ভালো...নাও চা নাও..ঠান্ডা হয়ে যাচ্ছে তো
.
আমি: জি আন্টি………
.
সেইদিনের মতো ওদের বাসা থেকে চলে আসলাম………
.
সেইদিনের পর থেকে আমি ওদের বাসায় মাঝে মাঝেই যেতাম....একবার নীলিমা কে দেখার জন্য...কেন জানিনা ওকে না দেখলে আমার কষ্ট হতো ....একদিন ওদের বাসায়...আমি নক করলাম....
.
নীলিমা দরজা খুলে আমাকে দেখলো
.
আমি : কি ভিতরে যেতে দিবেন নাকি
.
নীলিমা : বেপার টা কি
.
আমি : কিসের বেপার
.
নীলিমা : এত্তো ঘনঘন আসতেছেন যে...আগে তো আসেননি
.
আমি : আগে তো জানতাম না যে তোমার মতো সুইট আর ঝাল মরিচ একটি বোন ফারাবীর আছে
.
নীলিমা : মজা নেন.....মজা আমি বের করতে পারি okk
.
আমি : একটু বের করো দেখি
.
নীলিমা : (রাগ এ চোখ বড় বড় করে)....আপনাকে আমিইইই......
.
আমি : কি করবে....বিয়ে......বলেই হাসলাম
.
নীলিমা : ভাইয়াআ...
.
আমি : আমি ভয় পাইনা okkk
.
ফারাবী : কি হইছে …… কে এসেছে
.
নীলিমা : তোর বাদর বন্ধু
.
আমক : আমি বাদর......কি বাদরামী করেছি..শুনি
.
ফারাবী : কি রে তুই....বাহিরে কেন ……ভিতরে আয়
.
আমি : দেখনা তোর ঝাল মরিচ...বোন আমাকে যেতে দিচ্ছে না
.
নীলিমা : ( রাগে ফোস ফোস করে বলল)...আমাকে আর একবার ঝাল মরিচ বললে....সত্যি ঝাল খাইয়ে দিবো
.
আমি : omg...আমি কিন্তু এইবার ভয় পাইছি..bcz আমি ঝাল খাইনা....আর একটা কথা...রাগলে তোমাকে অসম্ভব ভালো লাগে..বলেই রুমে চলে গেলাম....
.
নীলিমা দেখলাম রাগ এ লাল হয়ে গেছে...ভাগগিস চলে এসেছিলাম..না হলে গলা টিপে ধরতো এইবার ....যে রাগ.....পুরো মেরেই ফেলেছিলো আমাকে...
.
কিছুক্ষণ ফারাবীর সাথে কথা বলে চলে আসব...তখন……
.
নীলিমা : ভাইয়া আমি বাহিরে গেলাম .....একটু কাজ আছে কলেজে
.
আমি : এখন কলেজে যাচ্ছো
.
নীলিমা : ...........
.
ফারাবী : স্বপ্ন এক কাজ কর...ওকে একটু ওর কলেজে নামিয়ে দিয়ে যা
.
নীলিমা : (...অবাক হয়ে)...না না আমি একাই যেতে পারবো
.
ফারাবী : কেন....একা যাওয়ার দরকার নেই...আমি একটু কাজ করব তুই ওর সাথে যা
.
আমি : (মনে লাড্ডু ফুটতেছে)....চল নীলিমা
.
নীলিমা : ( কোনো উপায় না পেয়ে)...hmmm
চলেন
.
আমি : বাইক চালু করে নীলিমা কে বসতে বললাম
.
নীলিমা আমার থেকে অনেকটা দূরত্ব রেখে বসলো
.
আমি : নীলিমা...ধরে বস..পরে যাবে তো
.
নীলিমা : it's okk....যান আপনি
.
আমক : সত্যি পরে যাবে
.
নীলিমা : ............
.
আমি : দাড়াও দেখাচ্ছি বলেই...যেই একটু টান দিয়েছি.....ওমনি নীলিমা আমার সাথে ধাক্কা খেয়ে আমার শার্ট চেপে ধরেছে
.
নীলিমা : এইটা কেমন চালানো....দাড়ান আমি যাবনা
.
আমি : আর তো দাড়ানো যাবেনা এইভাবেই চলতে থাকবে...ভালো ভাবে ধরে বসো....না হলে পরে যাবে আর তোমার ভাই আমাকে মেরে ফেলবে
.
নীলিমা : সব ছেলেরাই এমন ……একটু সুযোগ পাইলেই চান্স নেওয়ার ধান্দায় থাকে
.
আমক : কি চান্স নিলাম আমি........যখন বলছ তখন একটু নেই..বলেই...বাইক একটু উচুনিচু তে ঝাকি দিতেছিলাম
.
নীলিমা : আমি কিন্তু এমনি নেমে যাবো
.
আমি : এই না না sryyy...ঠিক করে চালাচ্ছি...তুমি যেমন ঝাল মরিচ তোমাকে দিয়ে বিশ্বাস নেই
.
নীলিমা : আবার ..আমি ঝাল মরিচ...দাড়ান দেখাচ্ছি...বলেই..আমার গলা চেপে ধরলো………
.
আমি : সবাই দেখছে তো......মেরে ফেলবে নাকি
.
নীলিমা : আর একবার বললে..সত্যি সত্যি মেরে ফেলব
.
আমি : okk okk আর বলব না...গুন্ডী একটা
.
নীলিমা : কি বললেন
.
আমি : কই কিছুনা তো....( চেপে গেলাম …না হলে আবার মাইর খেতে হবে)
.
তারপর ওকে কলেজে নেমে দিয়ে আমি বাসায় চলে আসলাম.
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now