বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
যেমন মেয়ে চাই*******
হঠাৎ কে যেন এসে আমায় জড়িয়ে ধরে। আচমকা জড়িয়ে ধরায় আমি লজ্জা পেয়ে যাই। লজ্জা পাওয়ার মুল কারণ হল আমার সাথে বাবা-মা আছেন।ওনারা গ্রাম থেকে এসেছিলেন। ওনারা আজ বাড়ি ফিরে যাচ্ছিলেন। বাস স্ট্যান্ডে দাড়িয়ে বাস ছেড়ে দেওয়ার জন্য অপেক্ষা করছি। এমন সময় বলা নেই কওয়া নাই একটা মেয়ে আমায় জড়িয়ে ধরল!!! এতো লোকের সামনে লজ্জা তো লাগবেই। তবু নিজেকে সামলিয়ে রাগি সুরে বললাম,
= কে তুমি?
= এখন তো চিনতেও পারছ না। অন্য কাউকে খুজে পেয়েছ নিশ্চয়।( কান্না জড়িত কন্ঠে)
আমার চিনতে বাকি রইল না।তবে অভাক হলাম এটা ভেবে,যে মেয়ে আজ পর্যন্ত হাত টাও ধরতে দেয়নি সে কি না আমায় জড়িয়ে ধরেছে। তাও আবার এতো লোকের সামনে!!! মাথা ঠান্ডা রেখেই বললাম,
=নিলা,ছাড়। এখানে সবাই আমাদের দেখতেছে।
= না ছাড়ব না। তুমি তিনদিন ধরে আমার সাথে যোগাযোগ কর নি কেন? জানো, আমি কত কষ্ট পেয়েছি। খুব চিন্তায় ছিলাম। তার ওপর তোমার হোটেলও দেখি নি যে তোমার খোজ নিব। আমার খুব ভয় হচ্ছিল জানো, এই বুঝি তোমায় হারিয়ে ফেললাম। (কেদে কেদে বলল নিলা)
=এসব পরে বলব এখন ছাড় তো। লোকে কি ভাববে?(আমি)
= লোকে কি ভাবল আমার তাতে কি? আমি তো আমার স্বামীকে জড়িয়ে ধরেছি।ছাড়ব না। দেখি তুমি কি কর?(একটু অভিমানি সুরে)
=নিলা,ইনি হলেন আমার বাবা, ইনি আমার মা।(আমি)
আমায় ছেরে দিয়ে বাবা মায়ের দিকে একবার তাকাল। তারপর সেই যে মাথা নিচু করল। কি আর বলব? আমার ইনিংস তো এখন শুরু হবার পালা। বাবা তো প্রথমেই রেগে গেছিল।তারপর আবার বিয়ের কথা শুনে তো তেলে-বেগুনে জ্বলে উঠলেন। এসে আমায় কসে একটা থাপ্পর লাগিয়ে বলল,
=হারামজাদার বাচ্চা বিয়ে করেছিস,আমাদের জানালিও না।(রেগে আগুন হয়ে)
আমি কিছু বলতে যাব এমন সময় মা বলল,
=একা একাই বিয়ে করে ফেললি।আমাদের জানালিও না। আমাদের কত ইচ্ছা ছিল তুই জানিস?(মাও রেগে বলল)
আমি বললাম„
=মা, ওর সাথে আমার বিয়ে হয়নি। তবে ওকে আমি ভালবাসি। তিনদিন থেকে কথা হয়নি তো তাই উল্টা পাল্টা বকছে।
= ও যে বলল।তুই ওর স্বামী।(মা একটু স্বাভাবিকভাবে বলল)
=আসলে মা হবু স্বামী বলতে গিয়ে স্বামী বলে ফেলেছে। (আমি)
আমি ওকে মা-বাবার সাথে পরিচয় করিয়ে দিলাম। ও মা বাবার পা ছুয়ে সালাম করল। তবুও মাথা তুলে তাকাল না।বুঝলাম খুব লজ্জা পেয়েছে। আমি নিলাকে বললাম,
=মা-বাবা তিনদিন হল গ্রাম থেকে এসেছে। তাই ব্যস্ততায় তোমার সথে যোগাযোগ করা হয়নি। আর ফোনটাও নষ্ট হয়ে গেছে।আজ সকালে ঠিক করেছি।সরি।
বুঝলাম ও খুব রেগে গেছে। তবুও কিছু বলল না। মা-বাবাও কিছু বলল না। ইতিমধ্যে গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে। গাড়ি ছেড়ে দিল। মা বাবাকে ফিসফিস করে বলল,
=ছেলের পছন্দ আছে বলতে হবে। মেয়েটাও ভদ্র।কি বল?
=হুম(বাবা আস্তে বলল)
গাড়ি চলে গেল। নিলা আমায় এক প্রকার জোর করেই পার্কে নিয়ে আসল। এসে বলল,
=তোমার বাবা-মা গ্রামে থাকে বল নি তো!!(রেগে বলল)
=এতে বলার কি আছে?(আমি)
=কিছু নেই তো আজ থেকে ব্রেকআপ।(নিলা)
বলেই চলে গেল। আমায় কিছু বলার সুযোগও দিল না। মনে মনে ভাবলাম ভালই হল যে আমার বাবা-মা কে মানতে পারবে না,তার সাথে সম্পর্ক থাকার দরকারও নেই। আমার বাবা-মা গ্রামে থাকে বলে, যদি সে আমার বাবা মাকে শ্রদ্ধা করতে না পারে তবে তার সাথে কিসের সম্পর্ক? আচ্ছা যাক, আমার পরিচয়। আমি আকাশ। একটা চাকরি করি। মোটামুটি রকমের। আর একটু আগে যার সাথে কথা হল সরি ব্রেকআপ হল সে নিলা। এবার অনার্স 2য় বর্ষে পড়ে। পরিচয় নিয়ে আর কি হবে।ও তো চলেই গেল। রাতে ঘরে শুয়ে একা-একা ভাবছি। মনটাও খারাপ। 3 বছরের সম্পর্ক টা নষ্ট হয়ে গেল। তবুও মনে কোনো আক্ষেপ নেই। হঠাৎ দেখি ফোনটা বেজে উঠল। দেখলাম, নিলা। প্রথমবার ধরব,ধরব না করতে করতেই কেটে গেল। আবার ফোন দিল। এবার ধরলাম,
=হ্যালো।(নিলার কথায় একটু খুশির ছাপ)
=হ্যালো।(আমি)
=কেমন দিলাম?(নিলা)
=কি?(আমি)
=শাস্তি।(নিলা)
=কিসের শাস্তি?(আমি)
=1) আমায় কাদানোর।
2) আমায় চিন্তায় রাখার।আর.....(নিলা)
=আর?(আমি)
=আর বড় দোষ করেছিস, বাবা-মা গ্রাম থেকে এসেছে তুই আমায় বলিস নি কেনো? জানিস না গ্রাম আমার কত পছন্দের?(প্রচন্ড রেগে গিয়ে বলল)
= সরি,আই অ্যাম সো সরি।(আমি)
=রাখ তোর সরি। নেক্সট টাইমে বাবা-মা আসলে যদি খবর না পাই তবে তোর একদিন কি আমার এক মাস।(রেগে বলল)
=ওকে। বলব প্লিজ রাগ কর না।(আমি)
=তুই জানিস না আমার মা নেই। তুই কি বুঝবি মায়ের দুঃখ? আমি চাই, বিয়ে পর মা-বাবা পেতে। শ্বশুর-শ্বাশুরি চাই না।শ্বশুর- শ্বাশুরি তো সবাই পায়।আমি মা-বাবা চাই। বুঝলে মা-বাবা।(কেদে কেদে বলল)
=ঠিক আছে তুমি মা-বাবাই পাবে তবে আমি কিন্তু বউ চাই। পাব তো?(দুষ্টুমি করে বললাম)
ও লজ্জা পেয়ে ফোন কেটে দিল। আর আমি মনে মনে অনেক খুশি যে এমন একজনকে ভালবাসি বলে। যে কি না বিয়ে পর মা-বাবা চায়....♥♥
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now