বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
✿ যেমন ছেলে তেমনি মা ✿
খন্দক যুদ্ধের একটি মুহূর্ত।
মদীনার আনসার প্রধান সা'আদ ইবনে মা'আজ
বিশেষ এক কাজে ব্যস্ত ছিলেন।
মনে তাঁর আনন্দ। পরিখা মুশরিক বাহিনীকে উচিৎ
শিক্ষা দিয়েছে। ওদের তর্জন-গর্জন এখন সবই
ওপাড়ে। সংখ্যার জোরে মুহূর্তে মুসলমানদের পিষে
ফেলার পর্বতপ্রমাণ অহংকার নিয়ে ওরা ছুটে
এসেছিল। দশহাত গভীর ৬ হাজার হাত দীর্ঘ
পরিখায় ওদের অহংকার এসে থুবড়ে পড়েছে।
নিশ্চিন্ত মনে কাজ করছিলেন সা'আদ ইবনে
মা'আজ।
হঠাৎ আগুনের মত ছড়িয়ে পড়া খবর সা'আদ ইবনে
মা'আজও শুনলেন। মুশরিক বাহিনী সর্বাত্মক এক
আক্রমণ পরিচালনা করেছে। ওরা পরিখা পার
হওয়ার চেষ্টা করছে।
খবর শোনার সাথে সাথে সা'আদ উঠে দাঁড়ালেন। পাশ
থেকে বর্শা তুলে নিয়ে ছুটলেন তিনি পরিখার পাড়ে।
তিনি ছুটছেন আর আবৃত্তি করছেন একটা কবিতার
অংশ :
একটু অপেক্ষা কর, মানুষ আসিতেছে,
সময় পূর্ণ হইলে মরণ তো আসিবেই, সুতরাং মরণে
আর ভয় কি?
পাশেই সা'আদ ইবনে মা'আজের বাড়ি।
মা'আজের উচ্চ কন্ঠস্বর শুনে তাঁর মা বেরিয়ে
এলেন। দেখলেন সা'আদকে এবং শুনলেন খবরও।
শুনেই উত্তেজিত ও আবেগময় কন্ঠে সা'আদের মা
সা'আদের লক্ষ্য করে চিৎকার করে বললেন, 'বৎস
পিছিয়ে পড়েছো, দ্রুত অগ্রসর হও।'
মায়ের উৎসাহ ও আশীর্বাদে দ্রুততর হলো সা'আদ
ইবনে মা'আজের গতি।
তিনি পরিখা তীরে পৌঁছতেই শত্রুপক্ষের একটা তীর
এসে বিদ্ধ করল তাঁকে। গুরুতর আহত হলেন তিনি।
এই আঘাত তাঁকে শাহাদাতের দিকে নিয়ে গেল।
অচিরেই শাহাদাতের অমৃত সুধা পান করলেন তিনি
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now