বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জেলখানা পরিদর্শন—(নাসিরুদ্দিন হোজ্জা)

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X বাদশাহ একদিন মোল্লা নাসিরুদ্দিনকে সঙ্গে নিয়ে জেলখানা পরিদর্শনে গেলেন। বাদশাহ প্রথমে একজন আসামীকে জিজ্ঞেস করলেন, "আচ্ছা, কি দোষে তোমাকে এখানে আনা হয়েছে?" "হুজুর, আমি কোন অপরাধই করিনি। বিনা দোষে আমাকে এখানে আনা হয়েছে।" দ্বিতীয় কয়েদীও বলল, তাকে বিনা দোষে ওখানে আনা হয়েছে। এভাবে বাদশাহ যতজনকে জিজ্ঞেস করলেন, সবাই বলল যে তারা নির্দোষ। অবশেষে এক কয়েদী বলল, "হুজুর দয়াবান, আমি সত্যিই দোষী। আমার অপরাধ আমি স্বীকার করছি।" এই উত্তর শুনে নাসিরুদ্দিন বাদশাহকে বললেন, "হুজুর, এই হতভাগা বদমায়েশটাকে এক্ষুনি লাথি মেরে কয়েদখানা থেকে বের করে দিন। এটা ওর থাকার জায়গাই নয়।"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৬ জন


এ জাতীয় গল্প

→ জেলখানা পরিদর্শন—(নাসিরুদ্দিন হোজ্জা)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now