বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জেলে এবং দুস্টু লোক

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান SA Sourov (০ পয়েন্ট)

X এক জেলে মাছ ধরতে ছিল কিন্তু তার জালে কোন রকমেই কোন মাছ আসতে ছিলনা,, অনেকক্ষণ কষ্ট করার পর সে একটি মাছ পেল. এক দুষ্টু লোক দূর থেকে দেখল জেলে অনেক বড় একটি মাছ ধরেছে, সেই দুষ্টু লোক জেলের কাছে গেল, 'গিয়ে বলল এই মাছটি আমাকে দিয়ে দাও,, জেলে বলল অনেক কষ্টের বিনিময়ে এই মাছটি আমি ধরেছি.. এই মাছটি বিক্রি করে আমার সন্তানদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব.. তোমার যদি মাছটি ভালো লাগে, তাহলে কিছু টাকার বিনিময়ে. তুমি মাছটি কিনে নাও? দুষ্ট লোকটা বলল আমি তোমাকে টাকা দিব না.. পরবর্তীতে জোর করে মাছটি ছিনিয়ে নিয়ে গেল। সেই জেলে কি আর করবে. আবার মাছ ধরা শুরু করলো। দুষ্টু লোকটি কিছুদূর যাওয়ার পর সেই মাছটি তার আংগুলে একটি কামড় দিল. এবং দেখল বেশ খানিকটা কেটে গেছে. পরবর্তীতে সে হসপিটালে গেল, গিয়ে ডাক্তার দেখালো এবং চিকিৎসা নিয়ে আসলো। কিন্তু তার ব্যাথা কিছুতেই কমতে ছিলনা.. কিছুদিন যাওয়ার পর সে আবার ডাক্তারের কাছে গেল, গিয়ে ডাক্তারকে দেখালো. ডাক্তার দেখে বললো.! আপনার আঙ্গুল কেটে ফেলতে হবে,, এবং আঙ্গুল কেটে ফেলল। কিন্তু তার সেই ব্যথা কিছুতেই কমতে ছিল না. সে আবার গেল ডাক্তারের কাছে., ডাক্তার দেখে বললো এটা তো খুবই খারাপ অবস্থা.. আপনার হাতের কব্জি পর্যন্ত কেটে ফেলতে হবে,, পরবর্তীতে কেটে ফেলল। এভাবে একটু একটু করে তার পুরো হাত কেটে ফেলল। কিন্তু তার ব্যাথা এখনও কমছে না.. একদিন রাস্তা দিয়ে হেটে যাবার সময় এক আল্লাহ ওয়ালার সাথে দেখা হয়; আল্লাহ ওয়ালা তার অবস্থা দেখে বললেন, তুমি মনে করে দেখো? এমন কাউকে তুমি কষ্ট দিয়েছ কিনা, কিংবা জুলুম করেছ কিনা, তৎপর সেই লোক বললেন হ্যাঁ.. আমি এক জেলের কাছ থেকে একদিন একটি মাছ ছিনিয়ে নিয়েছিলাম. সেই মাছটি নিয়ে যাওয়ার সময় মাছটি আমাকে একটি কামড় দেয় তারপর থেকেই আমার এই অবস্থা। অবশেষে সেই আল্লাহ ওয়ালা বললেন, তুমি যেভাবে পারো ঐ জেলেকে খুঁজে বের করে তার কাছে ক্ষমা চাও.. হয়ত এমনো হতে পারে ঐ জেলেকে কষ্ট দেয়ার কারণে তোমার আজ এই অবস্থা। তৎপর সেই লোক জেলেকে খুঁজতে আরম্ভ করল খুঁজতে খুঁজতে এক সময় জেলের দেখা পেল. সে জেলেকে জড়িয়ে ধরে বলল ভাই.. আপনি আমাকে চিনতে পেরেছেন.? জেলে বলল না ভাই আমি আপনাকে চিনতে পারিনি.. লোকটি বলল আমি সেই লোক যে আপনার কাছ থেকে একদিন একটি মাছ ছিনিয়ে নিয়ে যায়। জেলে বলল হ্যাঁ এখন চিনতে পেরেছি কিন্তু আপনার এই অবস্থা কেন.? পরে লোকটি জেলেকে বিস্তারিত খুলে বলল.. বলার পর লোকটি জেলের কাছে ক্ষমা চাইলো. জেলেও তাকে ক্ষমা করে দিল.. যাবার সময় লোকটি জেলের কাছে একটি প্রশ্ন করল/ আচ্ছা ভাই আপনি কি আমাকে অভিশাপ করেছিলেন.? জেলে বলল না ভাই আমি আপনাকে অভিশাপ করিনি.. তবে হ্যাঁ.!! আমি বলতে চাইনি কিন্তু আমার অন্তর থেকে এই কথা বেরিয়ে আসছে.. যে হে আল্লাহ দুনিয়াতে যে আজকে আমার উপর নিজের পাওয়ার দেখালো, নিজের শক্তি দেখালো, তুমি আল্লাহ তোমার শক্তি.. তোমার পাওয়ার.. তার উপর দেখিয়ে দাও..... বাস আমার অন্তর থেকে শুধু এতটুকু কথাই বেরিয়ে আসছে আর আল্লাহ আপনার উপর আল্লাহর শক্তি দেখিয়েছে.....।। অন্যের উপর জুলুম করার আগে একটি বারের জন্য ভেবে দেখুন? আপনার চাইতেও শক্তিশালী একজন আছেন আর সে হচ্ছে আল্লাহ... আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৫ জন


এ জাতীয় গল্প

→ জেলে এবং দুস্টু লোক

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now