বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

যেখানেই থাক, ভালো থেকো

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X কত দিন দেখি না তোমায়। বলা নেই-কওয়া নেই, কত রাত অপেক্ষায় থাকি তুমি আসবে। আমাদের না দেখে তুমি থাকতেই পারো না। তোমার সন্তানেরা এখন বড় হয়েছে। বড় দুজন সংসার বেঁধেছে। ছোটটা ইংরেজি সাহিত্যে পড়ছে। তোমার ইচ্ছা ছিল সে ডাক্তার হবে। সপ্তাহে অন্তত এক দিন গ্রামে গরিবদের বিনা মূল্যে চিকিৎসা দেবে। সে ডাক্তার হয়নি তাতে কী? আমি তোমার শেষ ইচ্ছা পূরণ করতে আপ্রাণ লড়াই করে যাব। এ দেশের ১৬ কোটি মানুষের মাঝে একজন মহৎ মানুষও (ডাক্তার) কি পাব না? অবশ্যই পেয়ে যাব। জানো? আমাদের বাসায় না একটা টুনটুনি পাখি (নাতনি) এসেছে। কাঁপা কাঁপা পায়ে হাঁটে। খিলখিল করে হাসে। ভাঙা ভাঙা সুরে কত কথা যে বলে। বাইরে গেলে এত সব মানুষ, গাড়ির বহর আর দোকানপাটের আলোর ঝলকানি দেখে ঘরে আসতেই চায় না! আমাদের মেহগনি বাগানটায় তুমি একটি নিমের চারা লাগিয়েছিলে না? এটা এখন অনেক বড় হয়েছে। প্রতি বসন্তে ফুলে ফুলে ছেয়ে যায়। মিহিদানার হালকা বাদামি রংয়ের ফলে কী যে মিঠা মিঠা ঘ্রাণ! আমি আঁচলভরে কুড়িয়ে এনে তোমার শয্যায় রেখে আসি আর ভাবী, কবে আমার শয্যা হবে তোমার পাশে! মাহবুবা মুকুল মালীবাগ, ঢাকা


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩০ জন


এ জাতীয় গল্প

→ যেখানেই থাক, ভালো থেকো

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now