বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
((৫ বার ফোন বাজার পর ফোন ধরলাম,,,,,))
,
তানি: ফোন ধরতে এত দেরী হলো কেন?
আমি: তুমিই ত একটু আগে ব্রেকআপ করলা। আর বললা, কোন যোগাযোগ না রাখতে।
তানি: ব্রেকআপ করছি তো কি হইছে। আর আমি যা বলছি তা রাখছ, তো এতদিন যে এত কিছু বলছি সে গুলো ত একটাও রাখতা না।
আমি: ফোন কেন দিছ?
তানি: ওই মানে কি.. আমি ফোন দিছি এতে কি তোর প্রবলেম নাকি? ( রেগে গিয়ে)
রেগে গেলে ও আমাকে তুই বলে তা জানি। আমি আরও রাগিয়ে দিলাম।
আমি: হা প্রবলেম। একটু পর আমার জানুরে ফোন দিব। এখন আপনার সাথে কথা বলে মোড নষ্ট করব না। ( মিথ্যা কথা বললাম)
,
তানি: কথা শুনে রেগে গিয়ে একেবারে চুপ। একটু পর,
আমি ব্রেকআপ করতে না করতেই আরেকটা জুটিয়ে ফেলছিস। দাঁড়া তোর কি করি দেখ।
আমিঃ কি করবা?
তানি: তোর হাড্ডি ভাংমু। আমার বড় ভাইরে বলতেছি এখনি।
,
আমি : আরে না না। কি বলো
এসব। আমাদের মাঝ খানে আবার ওনাকে আনছো কেন।
আমি ত জাস্ট মজা করলাম।
বুঝনা কেন,,
তানি: হুমম। এবার তাইলে
লাইনে আসছো।
very good
তাহলে শুনো এবার, আজ বিকেল ৫:০০ টায় পার্কে দেখা করবা।
আমি: না পারব না। ( ভাব নিয়া)
তানি: কেন... পারবা না( করুণ সুরে)
,
আমি : কাজ আছে বিকেলে।
তানি: আমার চেয়ে বড় কোন কাজ তোমার থাকতে পারে না। আসতে বলছি আসতেই হবে।
না আসলে বাসা থেকে তুলে আনব। আর Black shirt টা পড়ে আসবা। ok
এই বলেই ফোন টা কেটে দিল।
,
মনে মনে ভাবছি, যে জেদী মেয়ে যা বলছে তাই করবে। এতে আবার প্রবলেম আমারই হবে। তার চেয়ে দেখা করাই ভালো।
মেয়েটা আমাকে সত্যিই অনেক ভালোবাসে। এতটা কেয়ার করে তাই মাঝে মাঝে আমি তাকে রাগাই। আর careless আচরণ করি। তাই যতই রাগ কিংবা অভিমান করুক সে আমাকে ঠিক আগের মতই সব সময় ভালবাসে।
,,
ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম।
,
স্বপ্নে দেখছি তানি কত সুন্দর করে আমাকে আইসক্রিম খাওয়াচ্ছে।
আর হাতে একটু নিয়েই আমার নাকে ভরিয়ে দিল।
সাথে সাথে ঘুমটাও ভেঙ্গে গেল।
,
৪:৫০
হায় হায় হাতে মাত্র ১০ মিনিট আছে।
কি আর করা। রেডি হয়েই দিলাম দৌড়।
রিকশা নিয়েই পার্কে।
,
আমার সামনে এখন তানি বসে আছি। আর আমি দাঁড়িয়ে আছি।
একে ত ২০ মিনিট লেইট
এর উপর আবার তাড়াহুড়ো করে বের হতে গিয়ে ওর বলা শার্ট টাও পড়ে আসি নি।
বুঝাই যাচ্ছে, সে এখন সূর্য মামার সুর্যী কণ্যা হয়ে বসে আছে।
নীরবতা ভেঙ্গে ওই বলতে লাগল।
তানি: ব্রেকআপ কি সাধে করি।
কতক্ষণ বসে আছি তুমি কি জানো।
,
আমি: যাক বাঁচা গেল যতটা রাগার কথা ততটাও রাগে নি।
( মনে মনে বলতে লাগলাম)
তানি: এই মনে মনে কি বলো।
আমি: আমি মনে মনে কি বলতেছি তা ও কি করে বুঝল।
( ভাবতেছি)
তানি: আসর পর থেকেই চুপ।
এই কি ভাবতেছ। আর দাঁড়িয়ে কেন পাশে এসে বসো।
আমি: তুমি যেবাবে রাগে লাল হয়ে বসে আছো। পাশে বসতে ভয় লাগছে। যদি আগুন লেগে যায়।
তানি : ( মুচকি হেসে) লাগলে লাগুক আমি আছি তো।
তোমার জন্য Lady Fireman
হবো।
আমি: আর কি কি হবা?
তানি: তোমার বউ হবো।
আমি: তোমাকে বিয়ে করব না। আমি অন্যজনকে ভালবাসি। তাকেই করব।
তানি: কি বললে তুমি।
আমি: হুমমম।
তানি: আমি কিন্তু চলে যাবো
আমি: দুই মিনিট হেঁটে বাঁয়েই গেইটের সামনে রিকশা আছে।
তানি এবার ভীষণ রেগে গিয়েছে
বুঝাই যাচ্ছে। আমার শার্টের কলার ধরে বলল,
আমি ছাড়া আর কারও দিকে যদি তাকিয়ে ছিস......
আর বলতে পারল না
কারণ, আমি তার ঠোট বন্ধ করে দিয়েছি আমার ঠোট দিয়ে।
.
.
এখন শান্ত মেয়েটির সাথে আমি প্রেম করছি। পরে কথা হবে......
.
লেখক : MI Towfiq .
(ফেইসবুকের পেজ "ভালোবাসায় জয়ী' থেকে কপি করা)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now